Friday, June 26, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার ম‍্যাচ নিয়ে কী বললেন কোহলি?

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার আগে সম্প্রতি দেশে ফিরে এসেছেন বিরাট কোহলি। সূত্রের খবর পারিবারিক কারণে বিসিসিআইয়ের কাছ থেকে অনুমতি নিয়েই দেশে ফিরছেন তিনি। তবে প্রথম টেস্ট খেলবেন বিরাট। আর তার আগে টেস্ট ক্রিকেট অকপট কোহলি।

সম্প্রচারকারী চ্যানেলে কোহলি টেস্ট ক্রিকেটে নিয়ে বলেন, “টেস্টই হল ক্রিকেটের আসল ভিত। এর ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য বাকি সব কিছুর থেকে আলাদা। চার-পাঁচ দিনের খেলায় নিজেকে নিংড়ে দিতে হয়। ক্রিকেট খেলতে গেলে আপনি যে যে অভিজ্ঞতা অর্জন করেন, টেস্ট খেলার অভিজ্ঞতা তার মধ্যে সবচেয়ে আলাদা। ” এখানেই না থেমে কোহলি আরও বলেন,” ব্যক্তিগত ভাবে বা দল হিসেবে আমার কাছে সবচেয়ে ভাল অনুভূতি হল, একটা লম্বা ইনিংস খেলে দলকে কোনও টেস্ট ম্যাচে জেতানো। আমি পুরনো দিনের মানুষ। তাই আমার কাছে সাদা জার্সি পরে টেস্ট ক্রিকেট খেলা সবার আগে। টেস্ট দেখতে দেখতেই বড় হয়েছি। দেশের হয়ে ১০০টা টেস্ট খেলতে পেরে আমি গর্বিত। টেস্ট ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে অনেক দিন আগেই।”

 

আরও পড়ুন:আজ আইএসএল-এর ম‍্যাচে গোয়ার বিরুদ্ধে নামছে মোহনবাগান, জয়ই লক্ষ‍্য জুয়ানের

Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...