Wednesday, May 13, 2026

আন্দোলনের নামে হামলার চেষ্টা! শর্তসাপেক্ষ জামিন মহিলাদের, জেল হেফাজতে ৪ আন্দোলনকারী

Date:

Share post:

সামনে চাকরির জন্য ধর্নার ব্যানার (banner)। অথচ এলাকায় ঢুকতেই তারা রীতিমত রূপ নিল বিক্ষোভকারীর। তার ওপর জেড ক্যাটগরির নিরাপত্তা পেরিয়ে পুলিশের সঙ্গেও ধস্তাধস্তিতে জড়ায় শুক্রবার কালীঘাটে বিক্ষোভে অংশ নেওয়া আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। পুলিশের যুক্তিতে শিলমোহর। গ্রেফতার হওয়া ৫৫ জন মহিলা চাকরিপ্রার্থীকে শর্তসাপেক্ষে জামিন দিল আদালত। বাকি চার পুরুষ চাকরিপ্রার্থীকে সোমবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

শুক্রবার দুপুরে হঠাৎই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ২০০মিটার দূরে পৌঁছে যান আপার প্রাইমারি চাকরিপ্রার্থী আন্দোলনকারীরা। যে বিক্ষোভকারীদের হাজরায় বিক্ষোভ দেখানোর কথা ছিল, তারা কালীঘাটে পৌঁছে যাওয়ায় এমনিতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তারওপর সেখানে কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা বারবার জেড ক্যাটাগরির নিরাপত্তা এলাকার কথা উল্লেখ করলেও থামানো যায়নি আন্দোলনকারীদের। উপরন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ায় আহত হন নয়জন পুলিশকর্মী।

ঘটনায় এলাকা থেকে রীতিমত চিরুনি তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় ৫৯ জনকে। শনিবার তাদের পেশ করা হয় আলিপুর আদালতে (Alipur Court)। আদালত মহিলা আন্দোলনকারীদের শর্তসাপেক্ষে জামিন (bail) মঞ্জুর করে। তবে ৪ পুরুষ আন্দোলনকারীর জামিন মঞ্জুর করা হয়নি।

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...