Thursday, May 14, 2026

বাঙালি বি.দ্বেষ ছড়িয়ে দিচ্ছে বিজেপি, গীতাপাঠের ফ্লপ শো নিয়ে তোপ তৃণমূলের

Date:

Share post:

বিজেপির আয়োজনে গীতাপাঠের ‘ফ্লপতম’ কর্মসূচি দেখল ব্রিগেড।আর এরই মাঝে আগ বাড়িয়ে গীতা মাহাত্ম্য বোঝাতে গিয়ে স্বামী বিবেকানন্দকে ‘কুৎসিত ভাষায় আক্রমণ’ করে বসলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার!যা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও বলেন, ‘সুকান্ত মজুমদার আর বিজেপি যে বিবেকানন্দকে অবহেলা আর তাচ্ছিল্য করেন, তা তো পরিষ্কার। বাঙালি বিদ্বেষ প্রচার করছে, বলতে পারেন ছড়িয়ে দিচ্ছে বিজেপি’। তাঁর মতে, ‘ব্রিগেড রাজনৈতিক জায়গা। গীতাপাঠ ধর্মীয় স্থান হতে পারত। বিগ্রেড রাজনৈতিক দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়, ধর্মচারণ হয় না’।সুকান্ত একজন অধ্যাপক হয়েও কীভাবে এমন কাণ্ডজ্ঞানহীন মন্তব্য করে বসলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। তৃণমূলের তরফে সুকান্তর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষোভ উগরে দিয়েছেন নেতা-নেত্রীরা।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,গীতা, এই পবিত্র বইটিকে তৃণমূল কংগ্রেসও সম্মান করে। কিন্তু গীতাকে নিয়ে যে রাজনীতির চেষ্টা হয়েছে, গীতার বিষয়টিকে অপব্যবহার করে, যে রাজনীতি ভারতীয় জনতা পার্টি খুব কুৎসিতভাবে করেছে, সেই রাজনীতিটার আমরা বিরোধিতা করি। বিগ্রেড ফ্লপতম কর্মসূচি দেখেছে। ফাঁকা মাঠ, মাত্র কয়েক হাজার লোক সেখানে ছিলেন। ৩-৪ হাজার, ৬ হাজার লোক হবে। বিস্তীর্ণ অংশ ফাঁকা, শুধুমাত্র কয়েকটা অংশ দেখিয়ে এটা বোঝানো যাবে না।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বিজেপির গীতাপাঠের কর্মসূচি যে ফ্লপ শো হবে সেটা বুঝেই তো আগেভাগে প্রধানমন্ত্রী কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছেন। মন্ত্রী শশী পাঁজার কথায়, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গীতপাঠ ও ফুটবল খেলার উদাহরণ দিয়েছিলেন স্বামীজি। কিন্তু এই সুকান্ত মজুমদারের মতো বিজেপি নেতারা বাংলার মণীষীদের অপমান করেন। অল্প শিক্ষিত নেতারা এর আগে রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবার সম্পর্কে উল্টোপাল্টা মন্তব্য করে ইতিহাসের বিকৃতি ঘটিয়েছেন। সুকান্তকে এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে।

এই অনুষ্ঠানকে ঘিরে রেকর্ড জনসমাগম হবে বলে প্রচার করা হলেও, বাস্তবে রবিবারের ব্রিগেডে দেখা গেল অন্য ছবি।ব্রিগেড ভরা তো দূরঅস্ত, কার্যত ফাঁকা মাঠেই গীতাপাঠের অনুষ্ঠান করতে বাধ্য হল বিজেপি। যদিও মানুষকে ধোঁকা দিতে শহর থেকে জেলা, মোদির বড় বড় কাট আউট দিয়ে প্রচার চালানো হয়েছে। বিজেপির তরফে প্রধানমন্ত্রী আসার বিষয়টি নিয়ে প্রচার করা হয়েছিল। সেই ধোঁকাবাজিও যে মানুষ ধরে ফেলেছে, এদিনের ফাঁকা ব্রিগ্রেড তার জ্বলজ্যান্ত প্রমাণ।এর থেকে অনেক বেশি ভিড় দেখা গিয়েছে চিড়ি্য়াখানা, ভিক্টোরিয়া, মিলেনিয়াম পার্ক, ইকো পার্ক, সায়েন্স সিটিতে।বছর শেষের উৎসবের আবহে বিজেপির গীতাপাঠের অনুষ্ঠান সুপার ফ্লপ।

 

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...