Wednesday, June 24, 2026

আন্দোলন চললে সুবিধা বলে বিরোধীরা চায় না সমাধান হোক: নিয়োগ মামলা নিয়ে বিস্ফোরক কুণাল

Date:

Share post:

রাজ্য সরকার নিয়োগের চেষ্টা করছে। কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হলেই মামলা করে স্টে করে দেওয়া হচ্ছে। বিরোধীরা চায় না সমস্যার সমাধান হোক। কারণ আন্দোলন চললে রাজনীতি করার সুবিধা। নিয়োগ মামলা নিয়ে শনিবারের পরে রবিবারও বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ধুয়ে দিলেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকরা কুণাল ঘোষকে (Kunal Ghosh) প্রশ্ন করলে, তিনি বলেন, মুখ্যমন্ত্রী চান বাংলার বেকার যুবক-যুবতীরা চাকরি পাক। SLST-র চাকরিপ্রার্থীরা তৃণমূল মুখপাত্রর সঙ্গে দেখা করে জানিয়েছেন, মুখ্যমুন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁরা কৃতজ্ঞ। তিনি তাঁদের নিয়োগের পথ করে দিয়েছিলেন। তাঁদের নিয়োগ প্রক্রিয়া অনেক দূর এগোয়। কিন্তু চাকরিতে যোগ দিতে পারেননি। কারণ, তাঁর আগেই অযোগ্য প্রার্থীদের হয়ে মামলা করে সেই নিয়োগে স্টে করিয়ে দেন বামনেতা তথা আইনজীবী।

SLST-র চাকরিপ্রার্থীদের অভিযোগ এর আগে তাঁদের হয়েই মামলা লড়েছেন বিকাশ ভট্টাচার্য। আর সেই বাবদ তিনি ২৭ লক্ষ টাকা নিয়েছেন বলে দাবি চাকরিপ্রার্থীদের। কিন্তু মুখ্যমন্ত্রীর উদ্যোগে যখন তাঁদের চাকরি হওয়ার পথে, তখন তাতে স্টে করান বিকাশ।

 

এরপরেই বিস্ফোরক কুণাল ঘোষ। তিনি বলেন, চাকরি পেলে বিরোধীদের অসুবিধা। ধর্না-আন্দোলন চললে তাদের রাজনীতি করতে সুবিধা হয়। তাই সমস্যার সমাধান হোক এটা চায় না বিরোধীরা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...