Wednesday, May 20, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ইতিহাস গড়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল। মহিলাদের টেস্টের ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারাল টিম ইন্ডিয়া। একম‍্যাচের টেস্টে অজিদের ৮ উইকেটে হারাল হরমনপ্রীত কৌরের দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব‍্যাটে বলে দাপট দেখায় ভারতের প্রমিলা ব্রিগেড।

২) ফের মাঠে নামলেন বিরাট কোহলি-রোহিত শর্মা। রবিবার থেকে শুরু হলো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতি। অনুশীলনে নামেন দুই ক্রিকেটারই। ঘামালেন গা। পাশাপাশি টেস্ট সিরিজের দলে থাকা বাকি সদস্যেরাও চুটিয়ে অনুশীলন করলেন।

৩) ভারতীয় কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত বোর্ডকে সাসপেন্ড করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।বিদায়ী কুস্তি সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং-এর সভাপতিত্বে ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটি তৈরি হয়েছিল। সেই কমিটিকে সাসপেন্ড করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।

৪) ভারতীয় কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত বোর্ডকে সাসপেন্ড করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। কারণ হিসাবে জানা যাচ্ছে, নিয়ম লঙ্ঘন করে তড়িঘড়ি প্রতিযোগিতা ঘোষণা করা হয়েছিল কুস্তি ফেডারেশনের তরফ থেকে। আর সেই কারণে নবনির্বাচিত বোর্ডকে সাসপেন্ড করে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।

৫) কুস্তি সংস্থার কাজকর্ম দেখতে পিটি ঊষাকে চিঠি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের। কমিটি গঠনের অনুরোধ আইওএ-কে। আইওএ-কে একটি চিঠি লিখে ক্রীড়া মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের কুস্তি যাতে থেমে না যায় তা দেখা আইওএ-র দায়িত্ব। তাই একটি অ্যাড-হক কমিটি তৈরি করে কুস্তি সংস্থার কাজকর্ম দেখাশোনার দায়িত্ব দেওয়া হোক।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

আরও এক সপ্তাহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, উত্তরে বাড়বে বৃষ্টি

গরমের হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের, সূর্যের দাপুটে ইনিংসে গলদঘর্ম অবস্থা আমজনতার। ঘরের মধ্যে অবিরাম ফ্যান-এসি চালিয়েও স্বস্তি...

আইন বিভাগে একাধিক নতুন পদে নিয়োগ

রাজ্য সরকার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, গভর্নমেন্ট প্লিডার, পাবলিক প্রসিকিউটর, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল এবং অ্যাডভোকেট অন রেকর্ড পদে নতুন...

ম্যান সিটির দায়িত্ব ছাড়ছেন গুয়ার্দিওলা, শিষ্যের হাতেই যাচ্ছে কোচের দায়িত্ব!

ম্য়ান সিটির সঙ্গে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) নামটা সমার্থক হয়ে গিয়েছিল। সিটিজেনদের দু হাত ভরে সাফল্য দিয়েছেন গুরু...

জনগণের সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে, শিলিগুড়ির বিজেপি কার্যালয় থেকে বার্তা শুভেন্দুর 

মাত্র দু সপ্তাহ হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এরমধ্যেই রাজ্য সরকারের একাধিক ঘোষণা...