Wednesday, June 10, 2026

ম্যান সিটির দায়িত্ব ছাড়ছেন গুয়ার্দিওলা, শিষ্যের হাতেই যাচ্ছে কোচের দায়িত্ব!

Date:

Share post:

ম্য়ান সিটির সঙ্গে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) নামটা সমার্থক হয়ে গিয়েছিল। সিটিজেনদের দু হাত ভরে সাফল্য দিয়েছেন গুরু পেপ। এবার ম্যান সিটি ছাড়ছেন গুয়ার্দিওলা। ইপিএল খেতাব হাতছাড়া হওয়ার দিনেও আরও বড় ধাক্কা সিটির।

এখনও সরকারি ভাবে পদত্যাগের কথা জানাননি গুয়ার্দিওলার (Pep Guardiola)। গুয়ার্দিওলার সঙ্গে এখনও এক বছর চুক্তি রয়েছে ম্যাঞ্চেস্টার সিটির। তবে চলতি মরশুম শেষেই ম্যান সিটির দায়িত্ব ছাড়ছেন পেপ। ম্যাঞ্চেস্টার সিটির কর্তারাও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছেন। তাঁর বিদায়কে স্মরণীয় করে রাখতে ইতিহাদ স্টেডিয়ামের একটা অংশ গুয়ার্দিওলার নামে করা হতে পারে। শোনা যাচ্ছে, ফুটবলারদের ইতিমধ্যে বিদায়বার্তা দিয়ে রেখেছেন পেপ। আনুষ্ঠানিক ঘোষণা করবেন মরশুমের শেষ ম্যাচে।

সিটির এক সূত্র জানিয়েছেন, এখনও এক বছর তাঁর সঙ্গে চুক্তি রয়েছে। তবে গত কয়েক মাস ধরেই তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা জানিয়ে আসছেন। গত মরশুমের শেষের দিকে তিনি বলেছিলেন, “লোকে যে ভাবে চায় সে ভাবে মনে রাখুক আমাকে। সিটির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর আমি থামব। অবসর নেব কি না জানি না। তবে বিরতি নেব অবশ্যই।”

১০ বছর সিটি কোচিংয়ের সঙ্গে যুক্ত আছেন পেপ। ছ’টি লিগ, তিনটি এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ জিতিয়েছেন সিটিকে। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখে কোচিং করানোর পর সিটির দায়িত্ব নেন পেপ। সিটির নতুন কোচ হতে পারেন এঞ্জো মারেস্কা। যিনি পেপের শিষ্য নামেই পরিচিত।

২০২০-২১ সালে সিটির অনূর্ধ্ব-২৩ দলের কোচ ছিলেন। পেপের সহকারী হিসেবেও কাজ করেছেন। ২০২৪-এ তাঁকে চেলসির কোচ করা হয়। প্রথম মরশুমেই উয়েফা কনফারেন্স লিগ জেতেন। তারপর ফিফা ক্লাব বিশ্বকাপও জেতেন। তাঁকে বেশিদিন কোচের পদে রাখেনি চেলসি।

এদিকে ২২ বছর পর প্রিমিয়ার লিগে খেতাব জিতল আর্সেনাল। মঙ্গলবার রাতে বার্নেমাউথের সঙ্গে ম্যাঞ্চেস্টার সিটির ১-১ গোলে ড্রয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতল আর্সেনাল।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...