Tuesday, June 9, 2026

আরও এক সপ্তাহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, উত্তরে বাড়বে বৃষ্টি

Date:

Share post:

গরমের হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের, সূর্যের দাপুটে ইনিংসে গলদঘর্ম অবস্থা আমজনতার। ঘরের মধ্যে অবিরাম ফ্যান-এসি চালিয়েও স্বস্তি নেই, হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দক্ষিণবঙ্গে আরও এক সপ্তাহ বজায় থাকবে ভ্যাপসা গরম। একেবারে উল্টো ছবি উত্তরে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) সূত্রে জানা গিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সন্ধ্যার দিকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাতে গরম কমবে না। ঝোড়ো হাওয়া সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু উষ্ণতার পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। পশ্চিমের জেলাগুলিতে পারদ থাকবে প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। যদিও ‘ফিল লাইক’ তাপমাত্রা প্রায় পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আজ থেকে বৃষ্টি বাড়বে।

Related articles

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...