Site Logo

জরায়ু ক্যানসার রুখতে ১৪ বছর বয়সী কিশোরীদের টিকাকরণ কর্মসূচি রাজ্য স্বাস্থ্য দফতরের

EBBS Desk·
জরায়ু ক্যানসার রুখতে ১৪ বছর বয়সী কিশোরীদের টিকাকরণ কর্মসূচি রাজ্য স্বাস্থ্য দফতরের

জরায়ুমুখের (Cervical Cancer) ক্যানসার রোধে রাজ্যে এইচপিভি টিকাকরণ (HPV Vaccination) কর্মসূচি খুব শীঘ্রই শুরু হতে চলেছে। ১৪ বছর বয়সী কিশোরীদের এই টিকা দেওয়া হবে বলে স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের সমস্ত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, কলকাতা পুরসভা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তাদের কাছে ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে। আরও পড়ুন: আইন বিভাগে একাধিক নতুন পদে নিয়োগ

Sponsored

Sranchi In Article

স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি সংক্রমণের কারণেই অধিকাংশ ক্ষেত্রে জরায়ুমুখের ক্যানসার হয়। এই ক্যানসার প্রতিরোধে টিকাই সবচেয়ে কার্যকর উপায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ২৮ ফেব্রুয়ারি রাজস্থানের আজমেরে জাতীয় স্তরে এই কর্মসূচির সূচনা করেছিলেন। তার পর থেকেই বিভিন্ন রাজ্যে ধাপে ধাপে এই টিকাকরণ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গেও এবার তা চালু হতে চলেছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, ১৪ বছর বয়সী সমস্ত কিশোরীকে এক ডোজ করে ‘গার্ডাসিল-৪’ টিকা দেওয়া হবে। শুধুমাত্র সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতেই এই টিকাকরণ হবে। যেসব স্বাস্থ্যকেন্দ্রে কোল্ড চেন ব্যবস্থা, নির্দিষ্ট মেডিক্যাল অফিসার, ইন্টারনেট সংযোগ এবং কম্পিউটার ব্যবস্থা রয়েছে, সেখানেই এই পরিষেবা মিলবে। টিকাকরণ শুরুর আগে প্রত্যেক উপভোক্তার নাম ‘ইউ-উইন’ পোর্টালে নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। অভিভাবকের সম্মতিও নিতে হবে।

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →