Friday, April 24, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আজ থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। প্রোটিয়াদের বিরুদ্ধে দুই ম‍্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। বক্সিং ডে টেস্টে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। দলে ফিরছেন বিরাট কোহলিও। এই ম‍্যাচে নামার আগে সর্তক ভারত অধিনায়ক। এই সিরিজ জিততে মরিয়া রোহিত শর্মা।

২) বিশ্বকাপের ফাইনালে হারের পর এই নিয়ে মুখ খোলেননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে এবার বিশ্বকাপ নিয়ে কথা বললেন রোহিত।প্রথম টেস্টের আগে সাংবাদিক বৈঠকে এই নিয়ে রোহিত বলেন, “যেভাবে আমরা বিশ্বকাপে খেলেছিলাম তাতে সবাই ভেবেছিলেন আমরাই ট্রফি জিতব।

৩) বাংলা ক্রিকেটে আসতে চলেছে নতুন মোড়। সূত্রের খবর,আইপিএলের ধাঁচে তৈরি হওয়া অন্য রাজ্যের ক্রিকেট লিগের মতো এবার বাংলাতেও খেলা হবে একটি টুর্নামেন্ট। যার নাম দেওয়া হতে পারে বেঙ্গল প্রিমিয়র লিগ। জানা গিয়েছে একসঙ্গে করা হবে মহিলা ও পুরুষদের টি-২০ লিগ।

৪) ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের প্রস্তাব দেবে ভারত। এখন প্রশ্ন হলো ভারতে অলিম্পিক্স হলে কোথায় বসবে অলিম্পিক্সের আসর। আর এবার সেই নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানালেন অলিম্পিক্স হলে কোথায় বসবে তার আসর। বললেন, সর্দার প‍্যাটেল স্পোর্টস কমপ্লেক্সে বসবে এই টুর্নামেন্ট।

৫) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম‍্যাচে নামছে ভারতীয় দল। তবে তার আগে ভারতীয় ক্রিকেট দলের সব থেকে বড় ‘শত্রু’র নাম ফাঁস করে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় স্পিনারের মতে, বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের জন্য সেই ব্যক্তিই দায়ী।  যদিও গোটাটা নিছকই মজার ছলে।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...