Saturday, June 13, 2026

ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি থেকে ব.জ্রপাতের স্থান জানতে দুটি অত্যাধুনিক রেডার বসাচ্ছে আলিপুর হাওয়া অফিস

Date:

Share post:

আবহাওয়ার গতিপ্রকৃতি আরও ভালভাবে জানতে দুটি অত্যাধুনিক রেডার বসাচ্ছে আলিপুর হাওয়া অফিস। মালদহ ও ডায়মন্ডহারে দুটি রেডার বসানো হবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এই রেডার নিখুঁতভাবে বলে দেবে কালবৈশাখীর আগমণ থেকে ঘূ্র্ণিঝড় গতিপথ। বজ্রপাতের জায়গাও বলে দেবে এই রেডার।

পরপর দু’বছর এল নিনো আসার সম্ভাবনা আছে। এই দু’বছর আবহাওয়ায় অনেক বদল আসবে। কখন কেমন থাকবে আবহাওয়া তা আরও ভালভাবে বোঝার জন্যই দুটি আধুনিক রেডার বসানো হচ্ছে বলে জানিয়েছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে এখন আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য একটি মাত্র রেডার আছে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের এস ব্যান্ডের ওই রেডারটি রয়েছে নিউ সেক্রেটারিয়েট ভবনের ছাদে। পুরনো হলেও সেটি এখনও ভাল কাজ করছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। ৫০০ কিলোমিটার এলাকা জুড়ে আবহাওয়ার পরিস্থিতি জানাতে পারে সেই রেডার। কার্যকর। নতুন যে দু’টি রেডার বসানোর জন্য আবহাওয়া দফতর ইতিমধ্যেই চুক্তি করেছে, সেগুলির রেঞ্জ অবশ্য কম। ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যে এক্স ব্যান্ডের রেডার বসবে, তার রেঞ্জ ১০০-১৫০ কিলোমিটার। এই রেডারটি এক্স-ব্যান্ড পোলারিমেট্রিক ডপলার রেডার।

মালদহে কেন্দ্রীয় সরকারি সংস্থা আইসিএআরের অধীনস্থ একটি গবেষণা কেন্দ্রে সি-ব্যান্ডের রেডার বসবে। সেটির রেঞ্জ হবে ৩০০-৩৫০ কিলোমিটার। অর্থাৎ গোটা উত্তরবঙ্গ ছাড়াও বিহার, ঝাড়খণ্ড ও বাংলাদেশের একটা অংশ এর আওতায় চলে আসবে।

আরও পড়ুন:গুরুদুয়ার থেকে কালীঘাট মন্দির, ধর্মীয় তাস খেলে বাংলার মন জয়ের চেষ্টা বিজেপির

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...