Saturday, May 23, 2026

গুরুদুয়ার থেকে কালীঘাট মন্দির, ধর্মীয় তাস খেলে বাংলার মন জয়ের চেষ্টা শাহ- নাড্ডার

Date:

Share post:

ভোট বড় বালাই, মানুষের প্রয়োজনে সারা বছর যাঁদের সদর্থক ভূমিকা দেখতে পাওয়া যায় না ভোটের দামামা বাজতেই তাঁরা ধর্মীয় তাস খেলতে চলে আসেন বাংলায়। মাসের পর মাস রাজ্যের প্রাপ্ত টাকা আটকে রেখেছে কেন্দ্র, মাথার উপর ছাদ তৈরি করা যাচ্ছে না আবাস যোজনার টাকা না আসায়। কিন্তু বিধানসভা হোক বা লোকসভা, ভোটের আগে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্বে ডেইলি প্যাসেঞ্জারি অব্যাহত। বড়দিনেই কলকাতায় এসেছেন অমিত শাহ (Amit Shah) ও জে পি নাড্ডা (JP Nadda)। গত রবিবার ব্রিগেডে গীতা পাঠের ফ্লপ শো থেকে নজর ঘোরাতে বঙ্গ সফরে আসতে হয়েছে গেরুয়া শিবিরের দিল্লি নেতৃত্বকে। তাই আজ ভোটের রণকৌশল ঠিক করার নামে গুরুদুয়ার থেকে কালীঘাট মন্দির (Kalighat Temple) ঘুরে ইমেজ বাঁচানোর চেষ্টা।

এদিন সকাল ১১: ২৭ মিনিটে এম জি রোডের গুরুদুয়ারায় পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন জে পি নাড্ডা (JP Nadda)। ঊর্ধ্বতন নেতাদের আনুকুল্য পেতে সময়ের আগেই গুরুদুয়ারায় পৌঁছে যান শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari), অগ্নিমিত্রা পাল সহ একাধিক বঙ্গ বিজেপির নেতারা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও (Sukanta Majumdar) দেখা যায়। শিখ সম্প্রদায়ের ভাবাবেগকে কাজে লাগিয়ে ঘড়ি ধরে মাত্র ১৫ মিনিট সেখানে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধর্মীয় স্থানের বাইরে বেরিয়ে এসে সকলকে নিয়ে ফটোসেশনে মেতে উঠতে দেখা গেল অমিত শাহকে। তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখে সকাল থেকে এম জি রোডের মতো ব্যস্ত রাস্তার দুপাশে দোকান বন্ধ রাখতে হয়েছে। ব্যবসায়ীরা বলছেন এই ক্ষতি কি পূরণ করবে পদ্ম শিবিরের নেতৃত্ব? গুরুদুয়ারা থেকে বেরিয়ে সোজা কালীঘাটে পৌঁছে যান অমিত শাহ (Amit Shah)-জে পি নাড্ডা (J P Nadda)। বিকেলে ন্যাশনাল লাইব্রেরীতে দলের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে গৃহমন্ত্রীর। হিন্দুত্বের নামে ধর্মীয় বিভাজন তৈরি করা বিজেপি সরকারের সর্বোচ্চ নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গতকাল খ্রিস্টান ধর্মাবলম্বীদের নিয়ে নিজের বাসভবনে বড়দিন পালন করেন। তারপর আজ গুরুদুয়ারা থেকে হিন্দু মন্দির, ভোট বাক্সের রাজনীতি করতে বিজেপি কতটা মরিয়া সেই ছবিটা ক্রমাগতই স্পষ্ট হয়ে উঠছে। স্ট্র্যাটেজি সফরের নামে আসলে বাংলায় নিজেদের ইমেজ বাঁচাতে চাইছে বিজেপি, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।

Related articles

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...