Friday, April 3, 2026

দিল্লিতে ইজরায়েল দূতাবাসের কাছে বি.স্ফোরণের শ.ব্দ ঘিরে চা.ঞ্চল্য

Date:

Share post:

রাজধানী দিল্লিতে ইজরায়েল দূতাবাসের কাছেই বিস্ফোরণের শব্দকে ঘিরে মঙ্গলবার সন্ধেয় জোর চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশ এবং জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

দূতাবাস থেকে ঢিল ছোড়া দূরত্বে ওই বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে তারা। জানা গিয়েছে, সন্ধ্যা ৬টা নাগাদ এই বিস্ফোরণের খবর আসে দিল্লি পুলিশের কাছে। এক অপরিচিত ব্যক্তি দমকলে ফোন করে জানান  নয়াদিল্লির চাণক্যপুরী এলাকায় ইজরায়েলি দূতাবাসের পিছন দিকে একটি ফাঁকা জায়গায় ওই বিস্ফোরণ ঘটেছে।দিল্লির চাণক্যপুরী এলাকায় রয়েছে ইজরায়েলের দূতাবাস। দূতাবাসের পাশে রয়েছে পরিত্যক্ত জমি। সেখানেই ওই বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গিয়েছে। দিল্লির দমকল বিভাগের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে বিস্ফোরক পাওয়া যায়নি। তবে দূতাবাসের পাশের ফাঁকা জমিতে বিস্ফোরণ জাতীয় কিছু একটা হয়েছে, তা নিশ্চিত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...