Saturday, March 14, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) মাত্র তিন দিনেই শেষ ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ৩২ রান এবং ইনিংসে হারল ভারতীয় দল। এই হারের ফলে সিরিজ জেতা হচ্ছে না রোহিত শর্মাদের। ব‍্যর্থ গেল কে এল রাহুল এবং  বিরাট কোহলির ইনিংস।

২) মোহনবাগান না আসায় কলকাতা ডার্বি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। সেই পরিত্যক্ত ডার্বি নিয়ে চূড়ান্ত ফলাফলের জন্য বৃহস্পতিবার আইএফএ লিগ সাব কমিটির বৈঠক বসে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, পরিত্যক্ত হওয়া সেই ডার্বিটিতে জয়ী হল ইস্টবেঙ্গল, এবং তিন পয়েন্ট পেল তারা।

৩) কলকাতা ময়দানে শোকের ছায়া। প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার প্রবীর মজুমদার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টে নাগান শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি।

৪) আগামী বছর বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। ইতিমধ্যেই সব দল শুরু করে দিয়েছে সেই প্রস্তুতি। তবে তার আগে পাকিস্তান দলকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর খোঁচা দিলেন পাকিস্তানকে। বললেন, পাকিস্তান টি-২০ বিশ্বকাপ জিততে পারবে না।

৫) অবশেষে দিল্লি পুলিশের জালে ধরা পড়লেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে প্রতারণা করা প্রাক্তন ক্রিকেটার মৃনাঙ্ক সিং। অভিযোগ ঘড়ি বিক্রি করার নামে পন্থের থেকে নিয়েছিলেন ১.৬ কোটি টাকা। শুধু তাই নয়, বিভিন্ন বিলাসবহুল হোটেলে প্রতারণার অভিযোগ রয়েছে মৃনাঙ্কর বিরুদ্ধে।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

spot_img

Related articles

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...