Saturday, March 14, 2026

বর্ষশেষে বাড়ছে দু.শ্চিন্তা! দেশে একদিনে কো.ভিড আ.ক্রান্তের সংখ্যা ৮০০, মৃ.ত ৫

Date:

Share post:

উৎসবের মরসুমে ফের চোখ রাঙাচ্ছে কোভিড (Covid)। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশের প্রায় ৮০০ জন মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭৯৮ জনের শরীরে কোভিডের সন্ধান মিলেছে। এই মুহূর্তে মোট সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৪,০৯১ জন। এছাড়া এক দিনে পাঁচ জনের মৃত্যুর খবরও প্রকাশ্যে এনেছে স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট (Central Health Report)।

শুক্রবার স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, বৃহস্পতিবারই মহারাষ্ট্র, তামিলনাড়ু ও পন্ডিচেরি থেকে এক জন করে বাসিন্দা কোভিডের কারণে মারা গিয়েছেন। তবে বিশ্ব জুড়ে কোভিডের নয়া স্ট্রেন জে এন.১ (JN.1) বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়াচ্ছে। এই মুহূর্তে দেশের মোট ১৫৭ জন কোভিড আক্রান্ত রোগীর শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছে। আক্রান্তদের মধ্যে সংখ্যাটা কেরলেই সবচেয়ে বেশি। সেখানে জেএন.১-যুক্ত রোগীর সংখ্যা ৭৮। এছাড়া, গুজরাটে ৩৪, গোয়ায় ১৮, কর্নাটকে ৮, মহারাষ্ট্রে ৭, রাজস্থানে ৫, তামিলনাড়ুতে ৪, তেলঙ্গানায় দুই এবং দিল্লিতে এক জনের শরীরে নয়া স্ট্রেনের উপস্থিতি পাওয়া গিয়েছে। তবে খুশির খবর পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত কারও দেহে জেএন.১ মেলেনি।

শীতের মরসুমে গত কয়েক সপ্তাহে দেশে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। তবে বিশেষজ্ঞদের মতে, জেএন.১ আগের মতো ভয়ঙ্কর হয়ে উঠবে না। তবে উৎসবের মরসুমে যেভাবে দেশের চারদিক থেকে সংক্রমিত হওয়ার খবর মিলছে তাতে দুশ্চিন্তা বাড়ছে দেশবাসীর।

 

 

 

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...