Monday, May 11, 2026

Bollywood: পাকাপাকি বিচ্ছেদের পথে মালাইকা- অর্জুন! 

Date:

Share post:

বছর শেষে মন ভাল নেই মালাইকা আরোরার (Malaika Arora)। আরবাজ খান (Arbaaz Khan) চলতি বছরই দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসেছেন, কিন্তু তাঁর প্রাক্তন স্ত্রী মালাইকার দ্বিতীয় বিয়ে ঘিরে ধোঁয়াশা আরও গভীর হচ্ছে। এবার তো অর্জুন কাপুরের (Arjun Kapoor) সঙ্গে সম্পর্কও সংকটের মুখে। তাহলে কি পাকাপাকিভাবে বিচ্ছেদের রাস্তাতেই হাঁটতে চলেছেন বলিউডের (Bollywood ) চর্চিত হট কাপল? অভিনেত্রীর কথাই সেই ইঙ্গিত মিলেছে বলেই বিটাউন সূত্রে খবর।

মেকআপ আর্টিস্ট সুরা খানের (Sura Khan) সঙ্গে মাত্র ৯ মাসের প্রেমেই বিয়ের সিদ্ধান্ত নেন অভিনেতা-প্রযোজক আরবাজ। কিন্তু ২০১৭ সাল থেকে অর্জুনের সঙ্গে সম্পর্কে থেকেও মালাইকা এখনও বিয়ের ব্যাপারে কোনও সিদ্ধান্ত নিতে পারলেন না। কয়েক মাস আগেই শোনা গিয়েছিল, তাঁদের মধ্যে বেড়েছে দূরত্ব। সাময়িকভাবে ব্যাপারটা ধামাচাপা দেওয়া গেলেও ফাটল ক্রমশ চওড়া হয়েছে। সম্প্রতি মালাইকার কথায় ফের পাওয়া গেল বিচ্ছেদের আভাস। একটি রিয়ালিটি শো এর বিচারকের আসনে থাকা মালাইকাকে সরাসরি বিয়ের ব্যাপারে প্রশ্ন করেন ফারহা খান (Farha Khan)। মালাইকা এতটুকু সময় না নিয়ে, বেশ পরিষ্কার করে বলেন, যদি কেউ থাকে মানে যদি তাঁকে বিয়ের প্রস্তাব দেন তাহলে তিনি রাজি হয়ে যাবেন। ব্যাপারটা বেশ সিরিয়াস ভাবেই জানিয়েছিলেন অভিনেত্রী। এরপর থেকেই নেটপাড়ায় শুরু গুঞ্জন। তাহলে কি সত্যিই অর্জুনের সঙ্গে ব্রেক আপ হয়ে গেছে মালাইকার? স্পষ্ট করে কেউ কিছু না জানালেও মায়ানগরীতে কান পাতলেই শোনা যাচ্ছে, দূরত্ব বেড়েছে অর্জুন-মালাইকার(Arjun Kapoor and Malaika Arora)। নতুন বছরে দুজনে দুদিকে হাঁটবেন কী না সেটা সময় বলবে।

Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...