Saturday, March 14, 2026

ভারতের আবেদনে ‘না’! হাফিজকে নয়াদিল্লির হাতে তুলে দিতে নারাজ পাকিস্তান, নেপথ্যে আজব যুক্তি

Date:

Share post:

একাধিকবার আবেদন জানালেও নিজেদের অবস্থানে অনড় পাকিস্তান (Pakistan)। ২৬/১১ মুম্বাই হামলার (Mumbai Attack) মূল চক্রী তথা লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদকে (Hafeez Saeed) নয়াদিল্লির (New Delhi) হাতে একেবারেই তুলে দিতে নারাজ তারা। পাক সরকারের তরফে সাফ জানানো হয়েছে, ইচ্ছে থাকলেও ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রত্যর্পণ সংক্রান্ত কোনও চুক্তি নেই। আর সেকারণেই পাকিস্তানের (Pakistan) জেলে বন্দি সইদকে ভারতের হাতে তুলে দিতে অপারগ তারা। এমনই জানানো হয়েছে ইসলামাবাদের তরফে। আর পাকিস্তানের এমন মন্তব্যের পরই শুরু হয়েছে চাপানউতোর। রাজনৈতিক মহলের মতে, হাফিজ সইদকে কোনওভাবেই ভারতে পাঠাতে চাইছে না পাকিস্তান। উল্টে তাকে আড়াল করতে একাধিক ফন্দি বের করছে।

শুক্রবার পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ জানান, ভারত সরকারের তরফে পাকিস্তানকে একটি অনুরোধ বার্তা পাঠানো হয়েছে। সেখানে একটি অর্থ তছরুপের মামলায় বিচারের জন্য হাফিজ সইদকে সে দেশে পাঠানোর আবেদন করা হয়েছে। সেই প্রসঙ্গেই বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, মনে রাখা জরুরি যে, ভারত আর পাকিস্তানের মধ্যে কোনও বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই। তবে পাকিস্তান এমন একটি যুক্তি খাড়া করতে পারে, তা নিয়ে আগে থেকেই জোর চর্চা চলছিল। অবশেষে শুক্রবার সেটাই সত্যি হল।

উল্লেখ্য, শুক্রবারই ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, একাধিক মামলায় হাফিজকে জিজ্ঞাসাবাদ করতে চায় ভারত। প্রয়োজনীয় তথ্যপ্রমাণ দিয়ে সুনির্দিষ্ট কিছু মামলায় তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হওয়ার জন্য হাফিজকে ভারতে চেয়ে পাঠানো হয়েছে।

 

 

 

spot_img

Related articles

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...