Tuesday, June 23, 2026

খারাপ সময় পিছু ছাড়ছে না! নির্বাচনের আগেই বড় ধাক্কা খেলেন ইমরান

Date:

Share post:

২০২৪ সালে পাকিস্তানের জাতীয় নির্বাচনে (Pakistan Election) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) মনোনয়নপত্র (Nomination) বাতিল করা হয়েছে। যার জেরে পাঞ্জাব প্রদেশের লাহোর ও মিয়ানওয়ালি শহরের আসন দুটি থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। শনিবার আঞ্চলিক নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। আগামী ৮ ফেব্রুয়ারি, পাকিস্তানের নির্বাচনকে সামনে রেখে ইমরান লাহোরের এনএ-১২২ ও মিয়ানওয়ালির এনএ-৮৯ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সেই মনোনয়নপত্রই বাতিল হয়ে গেল।

ইমরানের মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে জানানো হয়েছে, এনএ-১২২ আসনটিতে ইমরানের মনোনয়নপত্র নিয়ে বেশ কিছু অভিযোগ তোলেন পিএমএল-এন নেতা মিয়াঁ নাসের। তাঁর অভিযোগ, ইমরানের পক্ষে যিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তিনি এই আসনের ভোটার নন। পাশাপাশি বর্তমানে জেলের সাজা খাটছেন ইমরান, সেই কারণে নির্বাচনে অযোগ্য তিনি। তবে আদিয়ালা কারাগারে বন্দী ইমরানের মনোনয়নপত্রের সত্যতা যাচাই করেননি কারাগারের প্রধান। এইসব অভিযোগের ভিত্তিতেই নির্বাচন কমিশন ইমরান খানের মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে খবর। তবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত আদালতে আবেদন করতে পারবেন ইমরান। আবেদনের ভিত্তিতে ১০ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত নেবে আদালত।

উল্লেখ্য, ২০২৩-এর অগাস্টে জেলবন্দি হন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। বিস্ফোরক তোশাখানা মামলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি প্রধানমন্ত্রী পদে থাকাকালীন তিনি রাষ্ট্রপ্রাপ্ত উপহার বিক্রি করে দেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

 

 

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...