Saturday, March 14, 2026

বিনেশের পাশে থেকে মোদিকে ‘বাহুবলী’ খোঁচা রাহুলের

Date:

Share post:

যৌন হেনস্থায় অভিযুক্ত কুস্তিকর্তা ব্রিজভূষণকে সরিয়ে ভারতীয় কুস্তি সংস্থার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সঞ্জয় সিং। কুস্তিগিরদের অভিযোগ নব নিযুক্ত সভাপতি ব্রিজভূষণের ঘনিষ্ঠ। ফলে প্রতিবাদ আরও জোরালো হচ্ছে। এরই প্রতিবাদে দিনকয়েক আগে পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছেন কুস্তিগির বজরং পুনিয়া। কুস্তি থেকে অবসর নিয়ে নিয়েছেন সাক্ষী মালিক। তালিকায় দিন দিন বাড়ছে প্রতিবাদীদের সংখ্যা। এ বার সেই তালিকায় নতুন সংযোজন হলেন বিনেশ ফোগাট।
দুদিন আগেই কুস্তির আখরায় গিয়ে প্রতিবাদী কুস্তিগিরজের পাশে দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধী।এবার,ভিনেশের পাশে দাঁড়িয়ে সুর চড়ালেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বাহুবলী’ খোঁচা দিতেও ছাড়েননি কংগ্রেস সাংসদ।কুস্তিগির ভিনেশ ফোগাট শনিবার জানিয়ে দেন, তিনি অর্জুন ও খেলরত্ন পুরস্কার ফেরাবেন। মোদিকে খোলা চিঠি লিখে খেলরত্ন-অর্জুন ফেরান তিনি। কিন্তু মোদির বাসভবনে যাওয়ার পথে বাধা দেওয়া হয় তাঁকে। যে কারণে এশিয়ান গেমসে সোনাজয়ী কুস্তিগির কর্তব্য পথেই তাঁর পুরস্কার ফেলে আসেন।এরপরই বিষয়টি এনিয়ে এক্স হ্যান্ডেলে ক্ষুব্ধ রাহুল লেখেন, কুস্তিগিরদের জন্য কোনও উপযুক্ত ব্যবস্থা নেয়নি কেন্দ্র।
তিনি লেখেন,এক স্বঘোষিত বাহুবলী শুধুমাত্র রাজনীতির জন্য দেশের এই সাহসী মেয়েদের চোখের জলকেও গুরুত্ব দিচ্ছে না। প্রধানমন্ত্রী দেশের অভিভাবক। অথচ তিনি এই সংবেদনশীল বিষয়টির সাক্ষী থাকছেন।দেশের ক্রীড়াবিদদের প্রতি কেন্দ্রের মনোভাব প্রকাশ হয়ে পড়েছে।

 

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...