Sunday, May 10, 2026

কোথাও লেজার শো, কোথাও রাশিয়ান নৃত্য! বর্ষবরণে চমক বাংলার

Date:

Share post:

নতুন বছরের শুরুতে 2024-কে স্বাগত জানাতে বাংলার (West Bengal welcomes new year 2024) বিভিন্ন প্রান্তে দেখা মিলল অভিনবত্বের। শহর কলকাতায় পার্ক স্ট্রিটের জনজোয়ার অন্যান্য বছরের থেকে সামান্য কম থাকলেও পাব (Pub ) বা রেস্তোঁরাগুলোতে লম্বা লাইন। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ায় আতশবাজির রোশনাই দিয়ে বর্ষবরণ হয়েছিল। পিছিয়ে রইল না বাংলাও। বীরভূমের সিউড়িতে লেজার শো ঝলমলে করে তুলল 2024-এর সূচনার মুহূর্তকে। দুর্গাপুরে আবার রাশিয়ান শিল্পীদের নৃত্যে মজেছেন সাধারণ মানুষ। বাঁকুড়াতে ধামসা মাদলের তালে তালে পুরনোকে বিদায় জানালেন পর্যটকরা।

তেইশের ক্যালেন্ডারকে ব্যাকফুটে রেখে নতুন বছরের পাতা ওল্টানো শুরু বিশ্ববাসীর। ভারতীয় সময় রাত বারোটা নাগাদ নাচে গানে ফেস্টিভ মুডে বর্ষবরণ করল ভারতবাসী। তবে দেশের অন্যান্য রাজ্যের থেকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল বাংলা। ভিন রাজ্যের মানুষ যেভাবে পার্ক স্ট্রিটের আলো দেখতে ভিড় জমিয়েছেন তা এক কথায় অকল্পনীয়। আসানসোলে হাজির রাশিয়ান নৃত্য শিল্পীরা। বাইপাসের ধারে এক ক্লাবে ডান্স পারফর্ম করে চমকে দিলেন সানি লিওনি (Sunny Leone)। বর্ষবরণে বাংলার বৈচিত্র্যের ভান্ডারে মুগ্ধ সকলেই।


Related articles

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাত্র দু বছর আগে তৈরি হওয়া দল টিভিকে (TVK) মন জিতেছে জনতার আর তার...

প্রকাশ্যে ওএমআর শিট! শিক্ষক নিয়োগ মামলায় বড় পদক্ষেপ কমিশনের 

অবশেষে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট (OMR) জনসমক্ষে আনল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শনিবার কমিশনের অফিশিয়াল...

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...