Sunday, May 10, 2026

নতুন বছরের প্রথম সকালেই মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছে ইসরো!

Date:

Share post:

তেইশের পাতা উল্টে ক্যালেন্ডারে ঝলমল করছে 2024। উৎসাহ, উন্মাদনা আর নতুন উদ্যোগে নববর্ষের পথ চলা শুরু হল। আর শুরুর দিনেই সুখবর! ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO পয়লা জানুয়ারি সকাল ৯টা ১০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে গুরুত্বপূর্ণ স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে। অর্থাৎ গত বছর চন্দ্রযান ৩ (Chandrayaan 3) এবং আদিত্য এল ওয়ানের (Aditya L1)সফল উৎক্ষেপণের পর আরও তৎপর ISRO।

দেশের প্রথম ‘এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট’ (X-ray Polarimeter Satellite) এক্সপোস্যাট লঞ্চ হতে চলেছে।পিএসএলভি-র পিঠে চেপে 2024 এর প্রথম সকালেই পৃথিবী ছেড়ে উপরের দিকে ছুটে যাবে এই স্যাটেলাইট। মহাকাশে এক্স-রে উৎস সন্ধান করা হবে এর মাধ্যমে। ব্ল্যাক হোলের উপস্থিতি, সন্ধান, উৎস ইত্যাদি নানা তথ্য জোগাড় করবে এক্সপোস্যাট, বলছেন মহাকাশ বিজ্ঞানীরা। এ ছাড়া ৫০টিরও বেশি উজ্জ্বলতম শক্তির উৎসকে পর্যবেক্ষণ করার কথা এক্সপোস্যাটের। ভারতীয় মহাকাশ গবেষণার ক্ষেত্রে এই স্যাটেলাইট যে উল্লেখযোগ্য ভূমিকা নেবে সেই ব্যাপারে আশাবাদী বিজ্ঞানীরা।

Related articles

গোঘাটে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ, ভোট পরবর্তী হিংসায় বলি ৬

রবিবার সকালে হুগলির গোঘাটে (Goghat, Hooghly) তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সহদেব বাগ (৫০) শনিবার...

পাশে রাহুল গান্ধী: কাগজ না দেখে বাহুবলী কায়দায় শপথগ্রহণ বিজয়ের

চেনা সাদা শার্ট ছেড়ে কালো কোট। বদলে গিয়েছে যেন চোখের ভাষাও। তামিলনাড়ু থেকে দেশে সাম্প্রদায়িকতামুক্ত সরকার গঠনের ডাক...

বিজেপিপন্থী জিৎ! রাজনৈতিক রঙ লাগতেই অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক টলিউড শিল্পীরা। কিন্তু সচেতন...

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।...