Wednesday, June 24, 2026

জানুয়ারিতে আবহাওয়ার ভোল বদল, নতুন বছরের প্রথম সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা!

Date:

Share post:

বছরের শুরুতেই আবহাওয়ার খামখেয়ালিপনা প্রকাশ্যে। শীতের আমেজ কায়েম প্রতিটা হতেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সামান্য বৃষ্টি (Rain ) হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস (Weather Department)। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সান্দাকফু সহ দার্জিলিংয়ে তুষারপাতের (Snow fall) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Department)।

চলতি সপ্তাহের মাঝেই গরম বাড়বে। যদিও রবিবারের পর থেকে আবার পারদ নিম্নমুখী হবে বলে মনে করা হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে হালকা বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে। কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি বেশি। সামান্য হলেও পারদ পতন হয়েছে মহানগরীতে। সিকিমে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। তার প্রভাব পড়ছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। পশ্চিমী ঝঞ্ঝার ফলেই আবহাওয়ার পরিবর্তন বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...