Wednesday, June 24, 2026

একদিনে ১৫৫ বার কম্পন! ধ্বংসস্তূপের চেহারা নিল জাপানের একাংশ

Date:

Share post:

বছরের গোড়াতেই দুঃসংবাদ। ভূমিকম্পের থাবায় বিধ্বস্ত জাপানের (Earthquake in Japan)একাংশ। সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মৃদু এবং মাঝারি কম্পনে ১৫৫ বার কেঁপে উঠেছে জাপান। রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ মাত্রা ৭.৬। হতাহতের সংখ্যা নিয়ে রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন সে দেশের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা।

 

সোমবার দুপুর ১টা নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়।মূল ভূমিকম্পটির কেন্দ্র ছিল হনসু দ্বীপের ইশিকাওয়া।এরপরই বেশ কয়েকটি উপকূল এলাকায় সুনামি সতর্কতা জারি হয়। দ্বিতীয় সর্বোচ্চ কম্পনের মাত্রা ৬। জাপানের পশ্চিম উপকূল সংলগ্ন একাধিক শহরে ফুঁসে ওঠে সমুদ্র, প্রায় চার ফুট উচ্চতা দেখা যায় ঢেউয়ের। ভূমিকম্পের পর এখনও পর্যন্ত জাপানের প্রায় ৩৩ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে উদ্ধারকারী দল। সে দেশের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, অন্তত এক হাজার মানুষকে সেনা শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ধ্বংসস্তূপ সরিয়ে মৃত বা আহতদের উদ্ধার করা সহজ কাজ নয়। এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর মিলেছে। মঙ্গলবার ভোরে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী কিশিদা। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের নিরিখে এগিয়ে রয়েছে ওয়াজিমা। যদিও এতবার কম্পন নাকি আফটার শক হয়েছে তা নিয়ে ভূবিজ্ঞানীরা কিছুটা ধোঁয়াশার মধ্যে রয়েছেন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...