Wednesday, June 24, 2026

বগটুইকাণ্ডে অভিযুক্ত ছোট লালনের মৃত্যু

Date:

Share post:

বগটুইকাণ্ডে মৃত্যু হল অভিযুক্ত ছোট লালনের। ভাদু শেখ খুনে জড়িত থাকার অভিযোগে সিবিআই গ্রেফতার করেছিল কামরুল শেখ ওরফে ছোট লালনকে। জানা গিয়েছে, জেল হেফাজতে থাকাকালীনই ক্যানসারে আক্রান্ত ছিল সে।শেষ পর্যন্ত রোগভোগের পর মারা গেল লালন। বাড়িতেই মৃত্যু হয়েছে তার। প্রসঙ্গত, এর আগে বগটুই কাণ্ডে আরেক অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয়েছিল।
২০২২ সালের ২১ মার্চ সন্ধ্যায় বীরভূমের রামপুরহাটের বগটুই মোড়ে বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখকে বোমা মেরে এবং গুলি করে খুন করা হয়। তার পর হিংসা ছড়িয়েছিল বগটুইয়ে। একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।মৃত্যু হয় ১০ জনের। সেই ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। তদন্তে ভাদু খুনে জড়িত থাকার অভিযোগে সিবিআই গ্রেফতার করে ছোট লালনকে। সেই সময় থেকে তিনি জেল হেফাজতেই ছিলেন। হেফাজতে থাকাকালীনই ছোট লালনের মুখে ক্যানসার ধরা পড়ে। সেই রোগের চিকিৎসার জন্য মাসদু’য়েক আগে তাঁকে জামিনে মুক্তি দিয়েছিল আদালত।গত তিন–চারদিন আগে তাকে রামপুরহাটের বাড়িতে নিয়ে আসা হয়। মঙ্গলবার সকালে ছোট লালনের মৃত্যু হয়েছে।

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...