Saturday, May 16, 2026

সরকারি চাকরিজীবী মহিলাদের পেনশন নমিনিতে পরিবর্তন কেন্দ্রের

Date:

Share post:

এবার থেকে সরকারি চাকরিজীবী মহিলাদের পেনশন নমিনি ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তাঁদের অবর্তমানে স্বামীকেই মনোনীত করতে পারতেন। কিন্তু এবার থেকে তাঁর পরিবর্তে সন্তানদেরও মনোনীত করতে পারবেন মহিলারা।

কেন্দ্রের সিভিল সার্ভিস পেনশন রুল অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের মৃত্যুর পরেও পেনশন দেওয়া হয়। কিন্তু সেক্ষেত্রে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তাঁর স্বামীই পেনশন পাওয়ার অধিকার ছিল। এবার থেকে সেই নিয়মের পরিবর্তন হতে চলেছে। এবার থেকে মহিলা কর্মীরা তাঁদের সন্তানের নামও পেনশনের জন্য মনোনীত করতে পারবেন।

পেনশন এবং পেনশনারর্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। যেখানে বলা হয়েছে, এক বা একাধিক সন্তানকে কেন্দ্রীয় সরকারের ফ্যামিলি পেনশনের জন্য মনোনীত করতে পারবেন।

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...