Saturday, May 16, 2026

লেখাপড়ার সঙ্গে ‘কন্যাশ্রী’দের মার্শাল আর্টের পাঠ, ‘আত্মরক্ষা প্রশিক্ষণ’ কর্মসূচির সূচনা ব্রাত্যর

Date:

Share post:

দেশের মধ্যে নিরাপদতম শহর কলকাতা। বাংলায় অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কম। তবে, লেখাপড়ার পাশাপাশি মেয়েদের আত্মরক্ষার পাঠ দিতেও উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চলতি মাস থেকেই রাজ্য সরকারি স্কুলের মেয়েদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে। ক্যারাটে, জুডো, তাইকোন্ডর মত মার্শাল আর্টের প্রশিক্ষণ দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের আওতায় রানি লক্ষ্মী বাই আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচির সম্প্রতি সূচনা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। প্রাথমিক ভাবে কলকাতার ১৫৩ টি স্কুলে এই প্রশিক্ষণ শুরু হচ্ছে। গোটা রাজ্যে ২৫০ স্কুলকে বেছে নেওয়া হয়েছে। পরে ধাপে ধাপে আরও স্কুলকে এই কর্মসূচিতে যুক্ত করা হবে। কলকাতার স্কুলগুলিতে কলকাতা পুলিশ এবং রাজ্যের অন্যান্য জেলায় রাজ্য পুলিশ এই প্রশিক্ষণ দেবে। নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের (Student) বাধ্যতামূলক ভাবে আত্মরক্ষার পাঠ দেওয়া হবে। যার খরচ বহন করবে রাজ্য সরকার।

কলকাতার কমিউনিটি পুলিশ শাখার পরিকল্পনা অনুযায়ী, টানা তিনমাস স্কুলের ছাত্রীদের দেওয়া হবে প্রশিক্ষণ। প্রত্যেক শনিবার করে ক্লাস নেওয়া হবে। নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের দেওয়া হবে প্রশিক্ষণ। তবে প্রথমে দশম ও দ্বাদশ শ্রেণি ও তারপরের পদক্ষেপে নবম ও একাদশ শ্রেণির ছাত্রীদের (Student) প্রশিক্ষণ দেওয়া হবে। স্কুল লাগোয়া মাঠ অথবা স্কুলের নিজস্ব বড় হলঘর থাকলে সেখানেই হবে প্রশিক্ষণ। যে স্কুলে সেই ব্যরবস্থা নেই, সেই স্কুল কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে, কোথায় প্রশিক্ষণ হবে। কারণ, একসঙ্গে ক্যা রাটে, কুংফু বা তাইকোন্ড শিখতে গেলে পর্যাপ্ত জায়গার প্রয়োজন। প্রত্যেক শনিবার বাইরে থেকে দু’জন করে বিশেষজ্ঞ প্রশিক্ষণ দিতে আসবেন। তাঁদের মধ্যে থাকবেন একজন মহিলা। তাঁরা স্কুলের শারীরশিক্ষার শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবেন। প্রশিক্ষণের সময় স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত থাকবেন।

পুলিশ সমীক্ষা করে দেখেছে, বিভিন্ন সময় ভিড়ের মধ্যে ইভটিজিং ও শ্লীলতাহানির আগেই রোমিওদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ছাত্রীরা। এমনকী, কোনও রোমিও বাড়াবাড়ি করলে আত্মরক্ষার ব্য্বস্থা করেছে তারাই। এবার যাতে প্রত্যেক স্কুলের ছাত্রী রাস্তায় যাতায়াতের সময় আত্মরক্ষা করতে পারে, সেই ব্যাবস্থাই নেওয়া হচ্ছে।


Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...