Thursday, May 14, 2026

স্কুলপড়ুয়াদের জন্য ‘স্পেশ্যাল গিফট’! সবুজসাথী প্রকল্পে আরও বেশি সাইকেল বিলির সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

প্রতিবছরের মতো এবছরও সবুজসাথী (Sabujsathi) প্রকল্পে স্কুলপড়ুয়াদের (School Students) সাইকেল বিলির (Cycle) সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। তবে চলতি বছর সবুজসাথী প্রকল্পের নবম দফায় ১৫ লক্ষ সাইকেল বিলি করা হবে বলে সূত্রের খবর। গতবারের চেয়ে এই সংখ্যা প্রায় তিন লক্ষ বেশি। রাজের তরফে সাফ জানানো হয়েছে লোকসভা নির্বাচন (Loksabha Election) ঘোষণার আগেই যাতে সব পড়ুয়াদের হাতে ওই সাইকেল পৌঁছে যায় তা নিশ্চিত করতে বলা হয়েছে। ইতিমধ্যে সব জেলার জেলাশাসকদের এই মর্মে নির্দেশও দেওয়া হয়েছে।

তবে স্কুলগুলি থেকে চূড়ান্ত রিপোর্ট এসে পৌঁছলে প্রথমে তা পরীক্ষা করা হবে। পরে সবকিছু ঠিকঠাক থাকলে কোন জেলায় কত সাইকেল পাঠানো হবে তা চূড়ান্ত করবে রাজ্য। ইতিমধ্যেই স্কুলে স্কুলে সাইকেল বিলির কাজ শুরু হয়েছে। এবার সাইকেল বণ্টনের জন্য প্রতিটি ব্লকে একটি করেই ‘ডেলিভারি পয়েন্ট’ চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে দফতরের রিপোর্ট অনুযায়ী অষ্টম দফায় ১২ লক্ষ পড়ুয়াকে সাইকেল দেওয়ার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত সাইকেল পেয়েছে ১১ লক্ষ ৩৩ হাজারের বেশি ছাত্রছাত্রী। এদিকে, ২০১৫-১৬ সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত ১১ কোটিরও বেশি সাইকেল পড়ুয়াদের বিলি করেছে সরকার।

 

 

 

 

 

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...