Sunday, May 17, 2026

নেতাজিকে ‘রাষ্ট্রের পুত্র’ ঘোষণার আর্জি খারিজ সুপ্রিমকোর্টের

Date:

Share post:

নেতাজি সুভাষ চন্দ্র বোসকে ‘রাষ্ট্রের পুত্র’ ঘোষণা করে ২৩ জানুয়ারিকে ‘রাষ্ট্রীয় দিবস’ ঘোষণা করা হোক। এই দাবি শীর্ষ আদালতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। তবে সে আবেদন খারিজ করে শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, নেতাজির মতো মহান দেশনায়ককে আদালতের তরফে স্বীকৃতি দেওয়ার প্রয়োজন নেই। তাঁর মতো বিপ্লবীকে এভাবে যদি আইনি স্বীকৃতি দিতে হয় তবে তাঁর কৃতিত্বকে ছোট করা হবে।

নেতাজিকে ‘রাষ্ট্রের পুত্র’ ঘোষণার দাবিতে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন ওড়িশার কটকের বাসিন্দা পিনাকপাণি মোহান্তি। তাঁর অভিযোগ ছিল, নেতাজির আজাদ হিন্দ ফৌজের জন্যই স্বাধীন হয়েছে দেশ। কিন্তু নেতাজির সেই লড়াইয়ের কৃতিত্ব দেওয়া হয় না। কংগ্রেস সরকার নেতাজির ফাইলও লুকিয়ে রেখেছে। নেতাজির অন্তর্ধান নিয়ে আরও তথ্য প্রকাশ্যে আসা উচিত বলে ওই জনস্বার্থ মামলায় দাবি করা হয়। জনস্বার্থ মামলাটি খারিজ করে দিয়েছে বিচারপতি সূর্য কান্ত এবং কেভি বিশ্বনাথের বেঞ্চ।

এপ্রসঙ্গে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, “নেতাজির মতো দেশনায়ককে কে না চেনেন? গোটা দেশ তাঁর অবদান জানে। তাঁর মহানতার কোনও আইনি স্বীকৃতির প্রয়োজন নেই। তাঁর মতো বিপ্লবীরা অমর।” আদালত আরও জানায়, নেতাজির মতো বিপ্লবীকে আদালতের তরফে স্বীকৃতি দিতে হলে তাঁর কৃতিত্বকে ছোট করা হবে। হয়ত তাঁর পরিবারও চাইবে না এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করুক। তবে এই আবেদন খারিজের পাশাপাশি মামলাকারীকে তিরস্কারও করেছে আদালত। বলে হয়েছে, নেতাজির অন্তর্ধান সংক্রান্ত যাবতীয় মামলার নিষ্পত্তি ১৯৯৭ সালেই করে ফেলেছে শীর্ষ আদালত। মামলাকারীর উচিত ছিল মামলা করার আগে সেই রায় পড়ে নেওয়া।

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...