Thursday, June 4, 2026

এবার মোহনবাগানে জাদুঘর

Date:

Share post:

এবার মোহনবাগান ক্লাবে জাদুঘর। এর আগে ইস্টবেঙ্গল ক্লাব সংগ্রহশালা তৈরি করেছিল। তবে মোহনবাগান আরও বড় আকারে তুলে ধরবে তাদের সংগ্রহশালাকে। শনিবার ক্লাবের কর্মসমিতির বৈঠকে জাদুঘর তৈরির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এ-ব্যাপারে উত্তমকুমার সাহার নেতৃত্বে একটি ‘মিউজিয়াম কমিটি’ গঠন করা হচ্ছে। এছাড়াও শিলিগুড়ি, দুর্গাপুরের পর এবার জলপাইগুড়িতে ক্লাবের নামে রাস্তা ‘মোহনবাগান অ্যাভিনিউ’ আত্মপ্রকাশ করছে আগামী ১১ ফেব্রুয়ারি।

কর্মসমিতির বৈঠকের পর এই নিয়ে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ‘‘মোহনবাগানে মিউজিয়াম অনেক আগেই হওয়া উচিত ছিল। কেন হয়নি, সেটা না ভেবে এবার আমরা সেটা করতে চাই। প্রাথমিকভাবে একটা জায়গা চিহ্নিত করা হয়েছে। কিন্তু তা নিয়েও আলোচনা প্রয়োজন। পূর্ত দফতর, সেনাবাহিনীর অনুমতি দরকার। বলতে পারি, মিউজিয়াম করার প্রাথমিক কাজ আমরা শুরু করে দিয়েছি। কিন্তু এটা অনেক বড় কাজ। এর জন্য গবেষণা প্রয়োজন। এখন সাধারণ মানুষের জন্য আমরা ক্লাব খুলে দিয়েছি। ক্লাবের ইতিহাস জানতে মানুষের উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। মিউজিয়ামের মাধ্যমে আমরা ক্রীড়াপ্রেমীদের নতুন উপহার দিতে চাই।’’

ক্লাবের বার্ষিক সাধারণসভা এবার ১৭ ফেব্রুয়ারি। মোহনবাগান মাঠে ক্লাবের ১৩৪তম বার্ষিক অ্যাথলেটিক মিট অনুষ্ঠিত হবে আগামী ২০ ও ২১ জানুয়ারি। জলপাইগুড়িতে ‘মোহনবাগান অ্যাভিনিউ’ নামে রাস্তা করার অনুমতি পাওয়ায় ক্লাবের কর্মসমিতির সদস্যরা বিশেষ ধন্যবাদ জানান স্থানীয় পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল এবং ভাইস-চেয়ারপার্সন সৈকত চট্টোপাধ্যায়কে।

আরও পড়ুন-সামনেই টি-২০ বিশ্বকাপ, তার আগে রোহিত-বিরাটের প্রশংসায় সুনিল গাভাস্কর

Related articles

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...