Saturday, June 6, 2026

বাইক ব়্যালি ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা বিজেপির, এক্সপ্রেসওয়ে অবরোধ ডানকুনিতে

Date:

Share post:

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাইক ব়্যালি ঘিরে হঠাৎই উত্তেজনা হুগলির ডানকুনিতে। বিনা অনুমতিতে বাইক ব়্যালি (bike rally) করায় পুলিশ আটকে দেয় সেই ব়্যালি। আর তারপরেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে (Durgapur Expressway) অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি যুবকর্মীরা। হাইভোল্টেজ রাজনৈতিক রবিবারে এভাবেই খানিকটা নজর টানার চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকরা।

বিজেপি যুবমোর্চার (BJP Yuvamorcha) ডাকে ডানকুনি চৌমাথা থেকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বাইক মিছিল বের করে যুবমোর্চা কর্মীরা। হাওড়ার ডোমজুড় পর্যন্ত যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। যুব মোর্চা সংকল্প বাইক যাত্রা নামে এই মিছিল হাউসিং মোড়ে আসলে মিছিল আটকায় পুলিশ। প্রতিবাদে রাস্তাতেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন সুকান্ত মজুমদার সহ বিজেপি যুবকর্মীরা। রাজ্য সভাপতি পুলিশের বিরুদ্ধে সুর চড়ালে উত্তপ্ত হয় পরিস্থিতি। বিজেপি কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। তবে পুলিশ এসে আশ্বাস দিলে ফিরে যান বিজেপি রাজ্য সভাপতি। কিন্তু তারপরেও বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা।

বিজেপির দাবি ধস্তাধস্তির সময় পুলিশ লাঠিচার্জ করে। তাতে আহত হয় বিজেপিকর্মীরা। প্রতিবাদে ডানকুনিতে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে তারা। যদিও পুলিশের অনুমতি ছিল না এই মিছিল করার, আর সেই মিছিল পুলিশ আটকালে বিক্ষোভ দেখিয়ে নজর কাড়ার চেষ্টা করে যুবমোর্চা ও হুগলি জেলা বিজেপির নেতারা।

Related articles

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...