Saturday, March 14, 2026

পাঠ্যক্রমে বড়সড় রদবদল! জানুয়ারিতেই নতুন সিলেবাস পেতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

Date:

Share post:

জানুয়ারিতেই নতুন সিলেবাস হাতে পেতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ফেব্রুয়ারিতেই তৈরি হয়ে যাবে মডেল প্রশ্নপত্র। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সম্প্রতি সিলেবাস কমিটির সঙ্গে বৈঠক। পরে চিরঞ্জীববাবু বলেন, সব বিষয়ে সিলেবাস পূনর্মূল্যায়নের কাজ আশাব্যঞ্জক।

সরকারের অনুমতি পেলেই তা চালু হবে ২০২৪-’২৫ শিক্ষাবর্ষ থেকে। একাদশ এবং দ্বাদশ শ্রেণির জন্য পুরো পরিবর্তন হচ্ছে সিলেবাস। সরকার ছাড়পত্র দিলে এ বছর মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণিতে উঠেই নতুন সিলেবাসে পড়াশোনা করতে হবে ছাত্রছাত্রীদের। শুধু সিলেবাস নয়, পাঠ্যক্রমেও বড়সড় রদবদল আনা হচ্ছে। এবার থেকে বার্ষিক নয়, সেমেস্টার মূল্যায়ন হতে চলেছে। নভেম্বরে প্রথম সেমেস্টার হবে পুরোপুরি এমসিকিউ ভিত্তিক। তার উত্তর দিতে হবে ওএমআর শিটে। আর মার্চ মাসে হবে দ্বিতীয় সেমেস্টার। সেখানে থাকবে বড় প্রশ্ন। দু’টি পরীক্ষার নম্বর মিলিয়ে চূড়ান্ত ফল প্রকাশিত হবে। প্রতিটি বিষয়ের জন্য অন্তত ২০০ ঘণ্টা সময় বরাদ্দ করার কথা বলা হয়েছে।

আরও পড়ুন- অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সাংবিধানিক ধারা প্রয়োগের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল ছাত্রনেতা

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...