Tuesday, May 19, 2026

অবস্থার অবনতি, ভেন্টিলেশনে সঙ্গীতশিল্পী রশিদ খান!

Date:

Share post:

শারীরিক অবস্থার অবনতি সঙ্গীতশিল্পী রশিদ খানের (Rashid Khan)। মঙ্গলবার সকালে ভেন্টিলেশনে দেওয়া হল গায়ককে। চিকিৎসকরা বলছেন পরিস্থিতি অতি সংকটজনক। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি শিল্পী। কিন্তু আজ আচমকাই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গায়ককে ইনটেনসিভ কেয়ার ইউনিট (ICU)-এর ভেন্টিলেশনে রাখা সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

গত বছরের শেষের দিকে রশিদ খানের স্বাস্থ্যের সামান্য উন্নতি হয়েছিল বলে শোনা যায়। চিকিৎসকরা জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন শিল্পী। তাঁকে রাইলস টিউব দিয়ে খাওয়ানো হয়েছে। স্ট্রোকের ফলে তাঁর বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হওয়ার আশঙ্কাও ছিল।মস্তিষ্কে একাধিক বার রক্তক্ষরণ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। মাঝে চিকিৎসার ফলে কিছুটা সেরে উঠলেও আজ সকাল থেকেই তাঁর অতি সংকট জনক পরিস্থিতির কথা জানা মাত্রই মন খারাপ শ্রোতাদের।

Related articles

পথকুকুর মামলায় আগের রায় বহাল! নিষ্কৃতিমৃত্যু-র ক্ষেত্রে বিশেষ সুপ্রিম নির্দেশ

পথকুকুর মামলায় বড়সড় রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, কোনও পথকুকুর যদি 'পাগল' বা অতিরিক্ত...

অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের

দেশজুড়ে মেধাবী মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রীতিমত ছেলে খেলা চলছে, NEET রোস্ট ফাঁস কেলেঙ্কারিতে এবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র...

কেন সাংবাদিকদের মুখোমুখি হন না নরেন্দ্র মোদি, নরওয়েতে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী

বিদেশ সফরেও সামনে রয়েছে টেলিপ্রম্পটার। এদিকে নরওয়ের এক মহিলা সাংবাদিক সোমবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) প্রশ্ন করতে চেয়েছিলেন...

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক! লড়াই থেকে সরে গেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক। প্রার্থী পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন তৃণমূলের জাহাঙ্গীর খান (Jahangir Khan)। ২১...