Tuesday, March 17, 2026

পুরোনো শত্রুতার জেরে ব্যবসায়ীকে পিটিয়ে খুন

Date:

Share post:

খাস কলকাতায় ভরদুপুরে ব্যবসায়ীকে পিটিয়ে খুন! ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় থানায়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। আতঙ্কে পরিবারের লোকেরাও ঘরছাড়া। পুরোনো শত্রুতার জেরেই এই খুনের ঘটনা বলে জানতে পেরেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যবসায়ীর নাম সাদেক খান। অভিযোগ,গত রবিবার দুপুরে তিলজলার তপসিয়া রোডে পুরনো পাড়াতেই রীতিমতো রাস্তায় ফেলে তাঁকে বেধড়ক মারধর করা হয়।কিন্তু কেউ নাকি প্রতিবাদ করেননি! শেষে থানার খবর দেন পরিবারের লোকেরা। সাদেককে উদ্ধার করে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এরপর অবস্থার অবনতি হলে, তাঁকে স্থানান্তরিত করা হয় নার্সিংহোমে। কিন্তু শেষরক্ষা হয়নি। বুধবার সন্ধ্যায় মৃত্যু হয় সাদেকের।

কেন এই হামলা? মৃতের স্ত্রীর দাবি, একসময়ে প্রোমোটিং ব্যবসা করতেন সাদেক। তখন তাঁর প্রোমোটিং সাইটে কেয়ারকেটারের কাজ করত আলা নামে এক যুবক। কিন্তু স্থানীয় কাউন্সিলর ফৈয়াজ আহমেদ খানের নির্দেশে তাঁকে কাজ থেকে সরিয়ে দেন সাদেক।

এদিকে কাজ হারানোর পর চুপ করে বসে থাকেনি আলা। স্রেফ ফোনে হুমকিই নয়, সাদেকের কাছ থেকে নাকি টাকাও আদায় করত সে! স্ত্রীর দাবি, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, তপসিয়া রোডের বাড়ি ছেড়ে সপরিবারের পঞ্চান্নগ্রামে চলে যান ওই প্রোমোটার। কিন্তু তাতেও সমস্যা নেই। রবিবার যখন ফের ফোন করে আলা, তখন তাঁর সঙ্গে বোঝাপড়া করবেন বলে বাড়ি থেকে বেরোন সাদেক।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...