Tuesday, May 12, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আলিবাগে বাড়ি বানিয়েছেন বিরাট কোহলি। সেটা তাঁর ‘ছুটির বাড়ি’। ক্রিকেটের মাঝে ছুটি পেলেই সেই বাড়িতে চলে যাওয়ার পরিকল্পনা করেছেন বিরাট। তাঁর বাড়ি ঘুরিয়ে দেখালেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তাঁর বাড়ির ভিডিও। নিজেই জানালেন সেই বাড়িতে তাঁর প্রিয় জায়গা কোনটা।

২) কাতারের দোহায় এএফসি এশিয়ান কাপে খেলতে নামার আগে অকপট ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। অবসর নিয়ে সুনীল বলেন, ছোটবেলায় যে ভাবে শুধু উপভোগ করতাম, সেটাই এ বার করার চেষ্টা করব। মাঠে নেমে অতিরিক্ত চাপ নেব না। অবসরের আগে যে ক’দিন খেলব, এই মানসিকতা নিয়েই মাঠে নামব।’

৩) একদিনের বিশ্বকাপে উইকেটের পিছনে নজর কেড়েছিলেন লোকেশ রাহুল। ঋষভ পন্থের অনুপস্থিতিতে ভারতীয় দলে উইকেটরক্ষক হিসাবে তিনিই এখন প্রথম পছন্দ। তবে আগামী টি-২০ বিশ্বকাপে পন্থকেই উইকেটের পিছনে দেখতে চাইছেন সুনীল গাভাস্কর। ভারতের প্রাক্তন অধিনায়কের মতে, এক পায়ে উইকেট রক্ষা করতে পারলেও পন্থকেই খেলানো উচিত।

৪) ইন্টার মায়ামিতে খেলতে যাওয়ার আগে লিওনেল মেসি খেলতেন পিএসজির হয়ে। ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ জয়ের পর সেই দলের মাঠে ট্রফি নিয়ে ঘোরার অনুমতি পাননি মেসি।আর তার কারন, মেসি ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপ জিতেছিল। সেই ক্লাবেই খেলে এমবাপে।পিএসজি চাইনি গোটা মাঠ মেসির বিপক্ষে চলে যাক। কারণ পিএসজি ফরাসি ক্লাব।

৫) নির্দিষ্ট সময়ের মধ্যে দলের সঙ্গে যোগ দিতে পারলেন না অধিনায়ক রোহিত শর্মা। অনুশীলনেও পৌঁছলেন দেরিতে। ফলে অনুশীলন শুরুর আগে নির্ধারিত সাংবাদিক বৈঠকে আসতে পারেননি তিনি। পরিস্থিতি সামাল দেন কোচ রাহুল দ্রাবিড়।

আরও পড়ুন – Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

তিলজলার অগ্নিকাণ্ডের তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন রাজ্যের

তিলজলার (Tiljala Fire Incident) চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। ঘটনার প্রকৃত কারণ জানতে চার...

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader)...

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ...

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...