Tuesday, June 23, 2026

রূপমের অনুষ্ঠানে ধুন্ধুমার, অস্ত্রসহ আটক ৪! বিশৃঙ্খলা তৈরির অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Date:

Share post:

গায়ক রূপম ইসলামের (Rupam Islam) অনুষ্ঠান বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।পূর্ব বর্ধমানের কালনাতেও (Kalna ) ‘খাদ্য পিঠে-পুলি’ উৎসবে অনুষ্ঠান করতে বুধবার সন্ধ্যায় হাজির হন রূপম ও তাঁর সহযোগীরা। গায়ককে এক ঝলক দেখতে অনুরাগীদের ভিড় ক্রমশ বাড়তেই থাকে। এরপরই উপস্থিত দর্শকের মধ্যে বিজেপির (BJP) কিছু সমর্থক ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। আর তখনই অস্ত্রসহ চারজনকে আটক করা হয়। সঙ্গীতানুষ্ঠানে অস্ত্র নিয়ে কী করছিলেন অভিযুক্তরা তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কালনা থানার পুলিশ (Kalna Police)।

অভিযোগ অযাচিতভাবে মূল অনুষ্ঠান মঞ্চের সামনে বেশ কিছু মানুষ ভিড় করেন। গায়কের অনুরাগীদের যাতে কোন সমস্যা দেখা হয় , তাই দর্শকদের জন্য সব ধরনের বন্দোবস্ত করেছিলেন উদ্যোক্তারা। কিন্তু বিশৃঙ্খলা তৈরির জন্য ইচ্ছাকৃতভাবে ভিড় করা হলে প্রথমেই মাইকিং করে পুলিশের তরফ থেকে সকলকে সতর্ক করা হয়। কিন্তু অভিযুক্তরা সে কথায় কান দেননি বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে। পরিস্থিতি চরমে পৌঁছনোর কারণে রাস্তায় পড়ে যান অনেকে, আহতও হন বহু মানুষ। এমনকি পাঁচিল টপকে ভেতরে যেতে গিয়েও আহত হন অনেকেই। কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের উদ্যোগে এই মেলা হয়। তাঁর অভিযোগ অনুষ্ঠান ব্যর্থ করতে এবং মেলায় উত্তেজনা সৃষ্টি করে বিজেপি ইচ্ছাকৃতভাবে এই বিশৃঙ্খলা তৈরি করেছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...