Tuesday, June 16, 2026

বিরাট কোহলিকে চিনতে পারলেন না রোনাল্ডো, ভাইরাল ভিডিও

Date:

Share post:

বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরাদের অন্যতম একজন হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও তাঁর পরিচিতি বিশ্ব জুড়ে। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়াড় সংখ্যা ২৬৫ মিলিয়নেরও বেশি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো , লিওনেল মেসিদের সঙ্গে ইনস্টাতে সমানতালে পাল্লা দিচ্ছেন বিরাট। তবে সেই বিরাটকেই চিনতে পারলেন না ফুটবলের কিংবদন্তি রোনাল্ডো নাজারিও। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ী রোনাল্ডোর একটি ভিডিও সম্প্রতি ভাইরাল, যেখানে দেখা যায় যে জনপ্রিয় ইউটিউবার ‘আই শো স্পিড’ ব্রাজিলের রোনাল্ডোর বাড়ি যান। যেখানে কথায় কথায় স্পিড রোনাল্ডোকে জিজ্ঞাসা করেন যে তিনি ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে চেনেন কি না? এর উত্তরে ব্রাজিলের প্রাক্তন ফুটবলার বলেন, “কে বিরাট কোহলি?” এরপর সেই বিখ্যাত ইউটিউবার বলেন যে বিরাট কোহলি একজন ক্রিকেটার। তখন রোনাল্ডো বলেন, “তিনি এখানে (ব্রাজিল) খুব জনপ্রিয় নন। যদিও এরপর বিরাট কোহলির ছবি দেখালে রোনাল্ডো বিরাটকে চিনতে পারেন।

 

 

আরও পড়ুন- ‘বিরাটকে রাগিও না’, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে স্টোকসদের এমনই সতর্ক বার্তা প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটারের

 

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...