Tuesday, April 28, 2026

সাতসকালে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি!

Date:

Share post:

পুর নিয়োগ মামলায় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। সূত্রের খবর কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঠিক সকাল সাতটা নাগাদ মন্ত্রীর লেকটাউনের দুটি বাড়িতে পৌঁছেছে ইডি (ED)। পাশাপাশি আজ সকাল পৌনে সাতটা নাগাদ বিধায়ক তাপস রায়ের (Tapas Roy) বউবাজারের বাড়ি এবং তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর (Subodh Chakraborty) বিরাটির খলিসাকোটা পল্লির বাড়িতেও হাজির কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।

সূত্রের খবর দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ মামলার তদন্তেই আজ সকাল থেকে শহরজুড়ে ইডির অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যেই সুজিত বসুর বাড়ির চারপাশে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে।

সূত্রের খবর ইডি অভিযানের প্রায় ঘন্টা দেড়েক তৃণমূল বিধায়ক তাপস রায়ের অফিসেও পৌঁছে যান আধিকারিকরা। বরানগর পুরসভার চেয়ারম্যান অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদের পরই যে তথ্য হাতে এসেছে তার ভিত্তিতেই এই তল্লাশি বলে মনে করা হচ্ছে। সকাল পৌনে নটা নাগাদ তাপস রায়ের অফিসে তল্লাশি অভিযানের ভিডিওগ্রাফি শুরু করা হয়।

Related articles

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...