Tuesday, June 2, 2026

নয়া উদ্যোগ খাদ্য দফতরের, রাজ্যের সব রেশন দোকানে বসছে বৈদ্যুতিন ওজন করার যন্ত্র

Date:

Share post:

গ্রাহকরা যাতে তাঁদের বরাদ্দ অনুযায়ী খাদ্যসামগ্রী পান, সেটা নিশ্চিত করতে রাজ্যের সব রেশন দোকানে বৈদ্যুতিন ওজন করার যন্ত্র বসানো হচ্ছে । খাদ্যদফতরের উদ্যোগে ইতিমধ্যেই সব দোকানে ওই যন্ত্র পৌঁছে গিয়েছে। ই-পস-এর মাধ্যমে গ্রাহকের আধারের বায়োমেট্রিক যাচাই করে রাজ্যে খাদ্যবণ্টন প্রক্রিয়া অনেক আগেই চালু হয়েছে । প্রায় ১০০ শতাংশ ক্ষেত্রে বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমেই রেশন দেওয়া হচ্ছে বলে খাদ্য দফতরের তরফে জানানো হয়েছে। ওজন যন্ত্র গুলি ব্লুটুথের মাধ্যমে ই-পস যন্ত্রের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এর ওজন করার যন্ত্রে বরাদ্দ অনুযায়ী খাদ্য দেওয়ার পর গ্রাহককে এই সংক্রান্ত স্লিপ দেওয়া হবে। যাতে গ্রাহক নিশ্চিত ভাবে জানতে পারেন তাঁরা বরাদ্দ মত খাদ্য সামগ্রী পাচ্ছেন কিনা। একই সঙ্গেই খাদ্য দফতরের সার্ভারে তা রেকর্ড হয়ে থাকবে।

ই-পস যন্ত্রে দেখানো প্রাপ্য পরিমাণ খাদ্য শস্য, বহু গ্রাহক বাস্তবে তা পাচ্ছেন না বলে খাদ্য দফতরের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। তাঁর প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। তবে রেশন ডিলারদের একাংশ এই পদ্ধতি অত্যন্ত সময় সাপেক্ষ বলে অভিযোগ তুলে এর বিরোধিতা করেছে। রেশন ডিলারদের বিশ্বম্ভর বসু জানিয়েছেন এই বিষয়টি নিয়ে একটি সমীক্ষা করে তাঁরা খাদ্যমন্ত্রী রথীন ঘোষের কাছে রিপোর্ট দেবেন।

আরও পড়ুন- ভুয়ো চাকরি প্রাপকদের আগেই শনাক্ত করা উচিৎ ছিল, পর্যবেক্ষণ বিচারপতি বসাকের

Related articles

আন্তর্জাতিক ষড়যন্ত্রে পহেলগাম-হামলা! ‘হামাস’ যোগের ইঙ্গিত NIA-র চার্জশিটে

পহেলগাম জঙ্গিহানার (Pahalgam Attack) তদন্তে এবার আন্তর্জাতিক যোগসূত্র খুঁজে পেল তদন্তকারী সংস্থা NIA (NIA Investigation)। তদন্তকারীদের অনুমান, এই...

তৃণমূলকে ব্যান করা উচিত! মন্ত্রী হয়েও ‘নিদান’ দিলীপের

মন্ত্রী হওয়ার পরেও নিদান দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এবার দুর্নীতির দায়ে গোটা তৃণমূল (TMC) দলটাকেই ব্যান করার নিদান...

ঘরের মাঠেই বিদেশ সফর! এশিয়ান গেমসের আগে প্রস্তুতি সিরিজ ভারতের

দেশের মাটিতেই এবার বিদেশ সফর করবে ভারতীয় দল(India)। আগামী সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের(Afghanistan ) টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে দিল্লিতে।...

তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, ঝড়বৃষ্টি উত্তরে

জুন মাসের শুরু থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা দক্ষিণবঙ্গবাসীর জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাসের দ্বিতীয় দিনেও তীব্র গরমে হাঁসফাঁস...