Tuesday, June 2, 2026

গাঁ.জা পা.চার মামলা: বিজেপি নেতার সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Date:

Share post:

গাঁজা পাচারের মামলায় বিজেপি নেতা-সহ তিন জনের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল এনডিপিএস আদালত। এই ঘটনার তদন্তে পুলিশ জানতে পেরেছে যে ধৃতেরা ওড়িশা থেকে গাঁজা নিয়ে এসে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। তবে এই ঘটনার তদন্তে পুলিশের একটি দল পড়শি রাজ্যে যাওয়ার কথাও ভেবেছে বলেও খবর।

শনিবার বিজেপি নেত্রীর বাড়ি থেকে কেজি কেজি গাঁজা উদ্ধার হয়। সাঁকরাইলের নবঘরা সর্দার পাড়ার বিজেপির পঞ্চায়েত সদস্যা রূপা রায়ের বাড়ি থেকে প্রায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করে হাওড়া সিটি পুলিশ। তদন্তকারীরা জানতে পারেন, পঞ্চায়েত সদস্যার স্বামী নিমাই রায় গাঁজার কারবারের সঙ্গে জড়িয়ে রয়েছেন। নিমাইও কিসান মোর্চার নেতা। তাঁকে ও তাঁর দুই সাগরেদকে গ্রেফতার করে পুলিশ। রবিবার বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামী-সহ মোট তিন জনকে হাওড়া আদালতে হাজির করানো হয়। তাঁদের এক দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন বিচারক। এদিন ওই মামলায় বিজেপি নেতা-সহ তিন জনের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল এনডিপিএস আদালত। পুলিশ সূত্রে খবর, ওড়িশার কোন জায়গা থেকে গাঁজা নিয়ে আসা হত, কারা এই ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, তা জানতে চাইছেন তদন্তকারীরা। চক্রের জাল গোটাতে গুরুত্ব দিয়ে তদন্ত চালানো হচ্ছে।

আরও পড়ুন- নয়া উদ্যোগ খাদ্য দফতরের, রাজ্যের সব রেশন দোকানে বসছে বৈদ্যুতিন ওজন করার যন্ত্র

Related articles

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ঋদ্ধি

মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে (Janatar Darbar) সাধারণ মানুষের ভিড়...

“আমার ভরণপোষণের দায়িত্ব নিয়েছিল…” সুস্মিতার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট ললিত

বছর চারেক আগে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির(Lalit Modi) সঙ্গে সুস্মিতা সেনের(Sushmita Sen) সম্পর্ক ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়।...

বাদুড়িয়ায় পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় (Baduria, North 24 Parganas)।সরকারি সামগ্রী বিক্রি...

আন্তর্জাতিক ষড়যন্ত্রে পহেলগাম-হামলা! ‘হামাস’ যোগের ইঙ্গিত NIA-র চার্জশিটে

পহেলগাম জঙ্গিহানার (Pahalgam Attack) তদন্তে এবার আন্তর্জাতিক যোগসূত্র খুঁজে পেল তদন্তকারী সংস্থা NIA (NIA Investigation)। তদন্তকারীদের অনুমান, এই...