Tuesday, June 2, 2026

হাসপাতালের বেডে বসেই মমতাকে গান শোনালেন প্রতুল

Date:

Share post:

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রখ্যাত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। শিল্পীকে দেখতে সোমবার এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাসপাতালে পৌঁছে এদিন দীর্ঘক্ষণ চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন তিনি। পাশাপাশি হাসপাতালের বেডে বসেই মুখ্যমন্ত্রীকে এদিন গান গেয়ে শোনান সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। ‘আমি বাংলায় গান গাই’- মুখ্যমন্ত্রীকে গেয়ে শোনান সঙ্গীতশিল্পী। এই গানের ভিডিও নিজের সোশ্যাল সাইটে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ভিডিয়োর মধ্যেই সঙ্গীতশিল্পীকে শরীর খারাপের জন্য আস্তে গান করার অনুরোধও করেন মুখ্যমন্ত্রী। এদিন হাসপাতালে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পীর স্ত্রী সর্বানী মুখোপাধ্যা। এরপর বিকেল সাড়ে ৫টা নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। আপাতত, চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন প্রতুল মুখোপাধ্যায়।

প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরেই হাসপাতালে ভর্তি রয়েছেন শিল্পী। হাসপাতাল সূত্রে খবর, তাঁর নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। এর পর স্নায়ু এবং নাক-কান-গলার (ইএনটি) বিশেষজ্ঞরা তাঁকে পরীক্ষা করে দেখেন। তাঁকে রাখা হয়েছে পিজির উডবার্ন ব্লকে। সোমবার বিকেল পৌনে পাঁচটার সময় মুখ্যমন্ত্রী যান। হাসপাতাল সূত্রে খবর শিল্পী বার্ধ্যকজনিত সমস্যা, নিউমোনিয়া, ফুসফুসের সংক্রমণে ভুগছেন।

আরও পড়ুন- গাঁ.জা পা.চার মামলা: বিজেপি নেতার সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Related articles

পদ রাখতে রাজনীতির সঙ্গে দূরত্ব এড়াতে মরিয়া বাবুন, বিস্ফোরক অরূপ-সুজিতকে নিয়েও

কয়েক সপ্তাহ আগেই রাজ্যে পালাবদল হয়েছে। কলকাতা ময়দানে একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষপদে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২...

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...

দুর্গাপুজোয় কলকাতায় অঞ্জলি দেবেন মোদি- শাহ! বাড়ছে জল্পনা

বাংলার দুর্গোৎসবে (Durga Puja Festival) এবার কলকাতায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)!...

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...