Sunday, June 21, 2026

চাপ বাড়ল গম্ভীরের উপর, নিজের ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়ে মনের কথা বললেন রোহিত

Date:

Share post:

টি-টোয়েন্টি (T-20 World cup) আর টেস্ট ক্রিকেটকে (Test cricket match) বিদায় জানিয়েছেন আগেই। হাতে আছে একগুচ্ছ আইপিএল (IPL) আর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World cup) ট্রফি (Trophy)।

কোচ গৌতম গম্ভীর যতই তারুণ্য় নীতির কথা বলুন না কেন, রোহিত শর্মার (Rohit sharma) কিন্তু সাফ জানিয়ে দিলেন, আগামী বিশ্বকাপে ট্রফি জিততে তিনি কতটা ‘মরিয়া’। রোহিত পরোক্ষভাবে হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ওপর নির্বাচনি চাপ বাড়িয়ে দিল কিনা তা নিয়ে তুঙ্গে জল্পনা।

নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে মনের কথা বললেন রোহিত শর্মা। তিনি স্পষ্ট জানান, ছোটবেলা থেকে ৫০ ওভারের বিশ্বকাপ দেখেই তাঁর বড় হওয়া। তখন টি-টোয়েন্টি (T-20 World cup) বা টেস্ট চ্যাম্পিয়নশিপের (Test Championship) অত রমরমা ছিল না, ছিল না আইপিএল (IPL) ও। তাই ৪ বছর অন্তর আয়োজিত এই ট্রফি জেতাই তাঁর জীবনের অন্যতম প্রধান লক্ষ্য। ২০২৩-এর ঘরের মাঠে খেলেও স্বপ্নভঙ্গ হয়েছিল, সেই ক্ষতে প্রলেপ দিতেই ২০২৭-এর মঞ্চকে বেছে নিতে চাইছেন তিনি।

রোহিতের এই মন্তব্যের পেছনে লুকিয়ে রয়েছে বেশ কিছু বার্তা। বয়স বাড়লেও শরীরী ভাষায় কোনো অলসতা আনতে নারাজ রোহিত। সাম্প্রতিক সময়ে ডায়েট ও ট্রেনিংয়ে যে বদল তিনি এনেছেন, তা ২০২৭-এর কথা মাথায় রেখেই। কোচ হিসেবে গৌতম গম্ভীর সবসময় তরুণদের ওপর জোর দিতে পছন্দ করেন। রোহিতের এই ‘মরিয়া’ মন্তব্য যেন টিম ম্যানেজমেন্টকে বার্তা দিয়ে রাখল- হিটম্যান এখনও ফুরিয়ে যাইনি। টেস্ট ও টি-টোয়েন্টি না খেলায় এখন রোহিতের হাতে অফুরন্ত সময়। তিনি চান পুরো শক্তি এবং মনোযোগ কেবল ওয়ানডে ফর্ম্যাটেই ঢেলে দিতে।

নিউজিল্যান্ড সিরিজের ফর্ম নিয়ে প্রশ্ন উঠলেও ওয়ানডে-তে রোহিতের রেকর্ড যথেষ্টই ভালো। ভারতের আগামী ওয়ানডে সিরিজগুলোয় তাঁর পারফরম্যান্সই ঠিক করে দেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি মাঠে নামবেন কি না। তবে রোহিত নিজে যেভাবে বুক ঠুকে লড়াইয়ের ডাক দিলেন, তাতে লড়াইটা এখন যতটা না মাঠের, তার চেয়ে বেশি যেন তাঁর মানসিক দৃঢ়তার। হাবেভাবে বুঝিয়ে দিলেন, ‘হিটম্যান’ পিচ ছাড়তে নারাজ।

Related articles

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...

কলকাতাকে কৃতজ্ঞতা, রেড রোডের অনুষ্ঠান শেষে আবেগঘন বার্তা মোদির

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাভ্যাসে অংশ নিলেন প্রায় ৩৫ হাজারের বেশি মানুষ।...