Sunday, May 17, 2026

নয়া রেকর্ডের সামনে দাঁড়িয়ে কোহলি

Date:

Share post:

আফগানিস্তান সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে দীর্ঘ ১৪ মাস পর ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন বিরাট কোহলি। ওই ম্যাচে ১৬ বলে ২৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। বুধবার আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচের আগে নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে কোহলি।আজ মাত্র ৬ রান করলেই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে ১২ হাজার রান স্পর্শ করবেন তিনি।সব মিলিয়ে ৩৭৫ ম্যাচে কোহলির রান ১১ হাজার ৯৯৪। আজ যদি তা না করতে পারেন, তাহলে আইপিএল পর্যন্ত অপেক্ষা করতে হবে কোহলিকে।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এই তালিকার সবার ওপরে আছেন। ৪৬৩ টি-টোয়েন্টিতে তাঁর রান ১৪ হাজার ৫৬২।এর পরের জায়গায় আছেন পাকিস্তানের শোয়েব মালিক। ৫২৫ ম্যাচে তাঁর রান ১২ হাজার ৯৯৩। তৃতীয় অবস্থানে আরেক ক্যারিবীয় অলরাউন্ডার কাইরন পোলার্ড, ৬৩৯ ম্যাচে তাঁর রান ১২ হাজার ৪৩০। আজ ৬ রান করলেই চতুর্থ ব্যাটার হিসেবে এই রেকর্ডের ঘরে ঢুকে পড়বেন কোহলি।

Related articles

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...