Thursday, May 7, 2026

লক্ষ্য ১৫০, এবারও কলকাতা বইমেলায় ৭টি নতুন বই প্রকাশিত হল মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

১৫০-এর লক্ষ্যে আরও সাতটি নতুন বই প্রকাশিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। প্রতিবারই কলকাতা বইমেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই প্রকাশিত হয়। সেই ধারা বজায় রেখে বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাত-সাতটি বই প্রকাশিত হল। বইমেলা উদ্বোধনের পর এই সাতটি বই প্রকাশ করেন মুখ্যমন্ত্রী স্বয়ং।

মুখ্যমন্ত্রীর লেখা পাঁচটি বই দে’জ প্রকাশনীর, বাকি দুটি অন্য প্রকাশনী সংস্থার৷ ২০২৩ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট ১৩৬টি বই প্রকাশিত হয়েছিল। এবার সাতটি বই প্রকাশিত হওয়ায় তা বেড়ে হল ১৪৩। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী বছরই আরও সাতটি বই লিখে তিনি দেড়শোর মাইলস্টোন স্পর্শ করবেন। ২০২৪–এ প্রকাশিত সাতটি বইয়ের মধ্যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছড়ার বই ‘লহ প্রণাম ছড়ায় ছড়ায় (২)’। প্রকাশিত হয়েছে ‘হাম্বল রিগার্ডস’ বইটি। এটি ইংরেজি ভাষায় লেখা। এছাড়া ‘তৃণমূল স্তরে তৃণমূলের জয়’, ‘উৎসব সবার’, ‘ফেস্টিভ্যালস ফর অল’, ‘কবিতাবিতান’, ‘বিল্ড হেরিটেজ অফ বেঙ্গল’। শেষোক্ত তিনটি ইংরেজি সংস্করণ।

মমতা বন্দ্যোপাধ্যায় একাধারে যেমন বাংলার মুখ্যমন্ত্রী, অন্যদিকে সাহিত্যের একনিষ্ঠ পাঠক এবং লেখক৷ কিন্তু প্রশ্ন হচ্ছে, দল এবং রাজ্যের মুখ্যমন্ত্রিত্বের বিরাট দায়িত্ব সামলে কখন তিনি লেখেন? মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, ট্রাভেল করতে করতে লিখে ফেলি৷ কখনও কাজে ফাঁকে, আবার কখনও ঘটনার টানে৷  শুরু সেই ১৯৯৫ সালে৷ মুখ্যমন্ত্রীর লেখা এবং সুর করা গান ইতিমধ্যে প্রথিতযশা শিল্পীরা শুধু গেয়েছেন তাই নয়, সুপারহিট সেইসব গান৷ গতবার মুখ্যমন্ত্রীর লেখা বই ছিল বইমেলার মূল আকর্ষণ৷ এবারও তার ব্যতিক্রম হচ্ছে না৷ প্রকাশকদের নিশ্চিত অনুমান, এবারও বেস্ট সেলার হতে চলেছে দিদির ৭টি বই৷

আরও পড়ুন- টিম তৃণমূল কংগ্রেস: মুর্শিদাবাদে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের বার্তা মমতার

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...