Saturday, May 16, 2026

মঙ্গলের সকালেই শীতলতম কলকাতা! পারদ নামলো ১১-এর ঘরে

Date:

Share post:

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনেই জাঁকিয়ে শীত পড়ল কলকাতায় (Kolkata) । রাজ্যে উত্তুরে ঠান্ডা বাতাস প্রবেশ করতে শুরু করায় পারদ হু হু করে নেমেছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে আজ মরশুমের শীতলতম দিন পেল মহানগরী। কলকাতায় আজ ১১ ডিগ্রির ঘরে নামলো তাপমাত্রা, দমদমে ১০ ডিগ্রিতে জমিয়ে শীত উপভোগ করছেন সাধারণ মানুষ।

মঙ্গলের ভোর থেকেই হাড় কাঁপানো শীত টের পাওয়া যাচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। বলাই যায়, এবারের মাঘে হাত খুলে ব্যাট করছে শীত। চলতি সপ্তাহে জেলায় জেলায় শৈত্যপ্রবাহের সঙ্গে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামিকাল থেকেই ঠান্ডার আমেজের সঙ্গে বৃষ্টি জুড়তে পারে বলে মনে করা হচ্ছে। দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এই পর্বে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই দুই জেলায়। মালদা, কোচবিহার, দুই দিনাজপুরে কুয়াশার দাপট থাকবে বেশি। অন্যদিকে আজ মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এদিন শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের কোনও কোনও জায়গায়। বাকি জেলায় কুয়াশার যথেষ্ট প্রভাব থাকবে।


Related articles

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...