Sunday, April 26, 2026

তুচ্ছ ‘অজুহাতে’ পুলিশি বাধা, রাহুলের ন্যায় যাত্রা ঘিরে উত্তপ্ত গুয়াহাটি

Date:

Share post:

রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কেন্দ্র করে মঙ্গলবারও উত্তপ্ত হয়ে উঠল অসম। এদিন কংগ্রেসের ৫ হাজার কর্মী সমর্থক গুয়াহাটিতে প্রবেশ করলে পুলিশি বাধার মুখোমুখি হন। এরপরই পরিস্থিতি চরম আকার ধারন করে। রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় পুলিশ ও কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

নাগাল্যান্ড হয়ে গত ১৮ জানুয়ারি অসমে প্রবেশ করেছে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। তবে বিজেপি শাসিত রাজ্যে পা রাখতেই পুলিশি বাধার সম্মুখিন হয় মিছিল। সোমবার এক মন্দিরে প্রবেশ করতে বাধা দেওয়া হয় রাহুলকে। বটদ্রব সত্র মন্দিরে ঢুকতে গেলে কর্তৃপক্ষ তাঁকে বাধা দেন। আর তার পরই নওগাঁওতে অবস্থানে বসেন কংগ্রেস নেতা। এরপর মঙ্গলবার গুয়াহাটিতেও পুলিশের বাধার মুখে পড়তে হয় রাহুল গান্ধীকে। এই র‌্যালি গুয়াহাটিতে ঢুকতে পারে তেমনই খবর ছিল রাজ্য প্রশাসনের কাছে। তাই আগেভাগেই গুয়াহাটির গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলি নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। সোমবার সকালে পাঁচ হাজারেরও বেশি কর্মি-সমর্থক নিয়ে যখন সেই র‌্যালি গুয়াহাটিতে ঢোকার চেষ্টা করে, তখনই সেটিকে আটকে দেয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজধানীর ভিতরে গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে এই মিছিলকে অনুমতি দেওয়া যাবে না। পুলিশের পরামর্শ, ২৭ নম্বর জাতীয় সড়ক ধরে নমনি অসমের দিকে এই র‌্যালি নিয়ে যাওয়ার। তবে রাজধানির মধ্য থেকেই মিছিল নিয়ে যেতে অনড় রাহুল। কংগ্রেসের অভিযোগ, অত্যন্ত তুচ্ছ কারণ দেখিয়ে গুয়াহাটি ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।

Related articles

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...