Tuesday, February 24, 2026

নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি নয় কিন্তু ২২ জানুয়ারি ছুটি! তৃণমূলের সুরে কেন্দ্রকে নিশানা সুজনের

Date:

Share post:

রাজনৈতিক সৌজন্য দেখিয়ে সিপিএম (CPIM) নেতা সুজন চক্রবর্তীকে মালদহে নেতাজি জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে সামিল করেছিলেন তৃণমূল (TMC) নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী (Krishnendu Narayan Chowdhuri)। মঞ্চে বলতে উঠে তৃণমূলের সুরে সুর মিলিয়েই কেন্দ্রকে তুমুল আক্রমণ করলেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা না করা নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন সিপিএম নেতা। একই সঙ্গে ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের অর্ধদিন ছুটি ঘোষণা নিয়েও কটাক্ষ করেন তিনি।

মালদহের শহরে সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করে ইংরেজবাজার পুরসভা। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী-সহ তৃণমূল নেতৃত্ব। দলীয় কাজে এই মুহূর্তে মালদহে রয়েছেন সুজন চক্রবর্তীও। এদিন এই অনুষ্ঠানে নেতাজিকে শ্রদ্ধা জানানো ইচ্ছে প্রকাশ করেন সিপিএম নেতা। সৌজন্যের খারিতে রাজি হন কৃষ্ণেন্দুনারায়ণ। মঞ্চে উঠে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি বলেন, ‘‘দিল্লিতে যে দল সরকার চালাচ্ছে, তারা ২৩ জানুয়ারি সরকারি ছুটি ঘোষণা করেনি। অথচ, ২২ জানুয়ারি তারা অর্ধদিবস ছুটি ঘোষণা করে।’’ তাঁর কথায় সমর্থন জানান তৃণমূল নেতৃত্বও। এর আগে এদিন রেড রোডের অনুষ্ঠানে থেকে নেতাজির জন্মদিন জাতীয় ছুটি ঘোষণা না করার জন্য মোদি সরকারকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

তবে, ইংরেজবাজার পুরসভার উদ্যোগে নেতাজি মোড়ে সুভাষচন্দ্রের জন্মদিন পালনের অনুষ্ঠানের জন্য রাজনীতির কোনও সম্পর্ক নেই বলে মত দুপক্ষের। ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা কুষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, পুরসভার তরফে নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপনের আয়োজন করা হয়। সেখানে সিপিএম নেতা সুজন চক্রবর্তী শ্রদ্ধা জানাতে চান। ‘‘আমরা পুরসভার পক্ষ থেকে মাল্যদান করছিলাম। ঠিক ওই সময় সিপিএম নেতা সুজন চক্রবর্তী এখানে আসেন। আমরা তাঁকেও আমন্ত্রণ জানাই মাল্যদান করতে। এটা আণাদের সৌজন্য, আমাদের নাগরিক দায়িত্ব।’’

সুজনের কথায়, ‘‘মালদহ শহরে যে ভাবে স্কুল, ক্লাব, পুরসভা থেকে বামেরা— সবাই মিলে প্রোগ্রাম করে সেটা খুবই ভাল। আর আমরা সবাই নেতাজির ভক্ত। দেশপ্রেমিক মানুষ। এখানে বামফ্রন্ট যেমন রয়েছে, ক্লাব এবং পুরসভাও ছিল। তাঁরাই অর্গানাইজ করেছে। এর সঙ্গে কোনও দলের সম্পর্ক আছে বলে আমার মনে হয় না।’’

spot_img

Related articles

জমজমাট ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’, নারকেলের জল দিয়ে বিজয়-রশ্মিকার বিয়ের ওয়েলকাম ড্রিঙ্ক!

হাতে আর মাত্র দু-দিন, তারপরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা (Vijay Deverokonda-Rashmika Mandhana Wedding)।...

ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে খুন! ড্রামে মিলল দেহাংশ

বারবার ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে গুলি করে মারল ছেলে। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউয়ে। তবে...

বাইশ গজে ফের ভারত-পাক, মহিলাদের টি২০ বিশ্বকাপের সূচি ঘোষণা আইসিসির

পুরুষদের টি২০ বিশ্বকাপের মধ্যেই ঘোষিত হল মহিলাদের টি২০ বিশ্বকাপের( Women’s T20 World Cup 2026) সূচি। আগামী জুন মাসে...

কলকাতায় আজ সোনার দামে পরিবর্তন, রইল সর্বশেষ আপডেট 

আন্তর্জাতিক বাজারের অস্থির অর্থনীতি, ডলারের দামের ওঠানামা প্রভাব ফেলেছে সোনা-রুপোর ব্যবসায়। মঙ্গলের কলকাতায় হলুদ ধাতুর দামে বদল এসেছে।...