Tuesday, March 17, 2026

ঘোষণা আইসিসি ২০২৩ একদিনের বর্ষসেরা দল, দলে অধিনায়ক রোহিত, আর কান ভারতীয় আছেন সেই দলে?

Date:

Share post:

ঘোষণা হলো ২০২৩ একদিনের বর্ষসেরা দল। দলে ভারতের জয় জয়কার। একদিনের বর্ষসেরা দলে ভারতের রয়েছেন ৬’জন। অস্ট্রেলিয়া দলের রয়েছেন দু’জন। অধিনায়ক করা হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। আইসিসি-র তরফ থেকে সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, ২০২৩ বিশ্বকাপ ফাইনালে খেলা মোট আটজন ক্রিকেটার জায়গা পেয়েছেন বর্ষসেরা ওয়ানডে দলে।

২০২৩ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করে টিম ইন্ডিয়া। ভারতীয় দল শুরু থেকেই দুর্দান্ত খেললেও ফাইনালে গিয়ে তাল কাটে।ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারে রোহিতরা। তবে ফাইনাল হারলেও আইসিসির সেরা দলকে নেতৃত্ব দেবেন রোহিত। রোহিত ছাড়াও টিম ইন্ডিয়ার হয়ে দলে রয়েছেন, বিরাট কোহলি, শুভমান গিল, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং মহম্মদ শামি। ফাইনালে শতরান করা অস্ট্রেলিয়ার ট্রেভিস হেডকে রাখা হয়েছে তিন নম্বরে।হেড ছাড়াও আইসিসি-র বর্ষসেরা ওয়ানডে দলে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা জায়গা পেয়েছেন। মিডল অর্ডার সামলানোর জন্য রয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল এবং দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন।অলরাউন্ডার জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন। আইসিসি-র বেছে নেওয়া সেরা একাদশে রয়েছেন চার জন বোলার। তার মধ্যে দু’জন স্পিনার এবং দু’জন পেসার।

একনজরে ২০২৩ একদিনের বর্ষসেরা দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ট্রাভিস হেড, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, হেনরিক ক্লাসেন, মার্কো জানসেন, অ্যাডাম জাম্পা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মহম্মদ শামি।

একদিনের দলে জায়গা হলেও, টেস্ট দলে জায়গা হলো না বিরাট-রোহিতের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ওয়ানডে-র দল ঘোষণার সঙ্গে সঙ্গে বর্ষসেরা টেস্ট দলও ঘোষণা করে। সেই দলে অবশ্য জায়গা হল না ভারত অধিনায়ক রোহিত শর্মার। বিরাট কোহলিকেও নেওয়া হল না। বর্ষসেরা টেস্ট দলে রয়েছেন কেবল দুই ভারতীয়। তাঁরা হলেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।

আরও পড়ুন- অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জোকোভিচ

spot_img

Related articles

এবার কিউবা দখলের আগ্রাসী নীতি ট্রাম্পের! আমেরিকার ‘দাদাগিরি’তে বিরক্ত আন্তর্জাতিক মহল

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব যখন বিশ্বজুড়ে অর্থনীতি ও জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে, ঠিক সেই সময় কিউবাকে (Cuba...

তৃণমূলের তালিকায় তিন ক্রীড়াবিদ, উন্নয়নই পাখির চোখ শিব শঙ্করের

যাবতীয় জল্পনার অবসান। ঘোষিত হল শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। তৃণমূলে(TMC) প্রার্থী তালিকায় তিন ক্রীড়াবিদ। তুফানগঞ্জ থেকে...

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...