Sunday, May 10, 2026

আজই পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সভা থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস মমতার

Date:

Share post:

পূর্ব বর্ধমান (East Burdwan) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার গোদার মাঠে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। নবান্ন (Nabanna) সূত্রের খবর, এদিনের প্রশাসনিক সভা থেকে ৮৩৮ কোটি টাকা ব্যয়ে ৫৪৬টি প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি এদিন পূর্ব বর্ধমানের ৩০ ও পশ্চিম বর্ধমানের ২০ উপভোক্তার হাতে পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, বুধবারের প্রশাসনিক সভা থেকে জেলার ৩ লক্ষ ২৬ হাজার ২৮১ জন উপভোক্তাকে বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে।

এছাড়া বর্ধমান-আরামবাগ রোডের সংস্কার ও সম্প্রসারণের কথা এদিনের সভা থেকে ঘোষণা করবেন মমতা। ২৬ কিলোমিটার রাস্তা সংস্কারে সরকারের খরচ হবে ৭৮ কোটি ৯৫ লক্ষ টাকা। এই রাস্তার কাজ শেষ হলে দক্ষিণ দামোদরের পাশাপাশি উপকৃত হবেন হুগলি এবং বাঁকুড়া জেলার বাসিন্দারাও। অন্যদিকে, বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারের শিলান্যাস করার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর। পাশাপাশি ৪ কোটি টাকা ব্যয়ে ছাত্রাবাস তৈরি হবে চাঁচাই গ্রামে। এছাড়াও কাটোয়া মহকুমা হাসপাতালে ১০০ বেডের কোভিড হাসপাতালের উদ্বোধন ছাড়াও সংস্কার হওয়া ৩৯০ রাস্তার আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী।

এদিকে মুখ্যমন্ত্রীর বুধবারের সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনের তরফে সব ধরনের প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে নিরাপত্তার বিষয়টিও।

 

 

 

Related articles

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।...

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাত্র দু বছর আগে তৈরি হওয়া দল টিভিকে (TVK) মন জিতেছে জনতার আর তার...

প্রকাশ্যে ওএমআর শিট! শিক্ষক নিয়োগ মামলায় বড় পদক্ষেপ কমিশনের 

অবশেষে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট (OMR) জনসমক্ষে আনল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শনিবার কমিশনের অফিশিয়াল...

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...