Sunday, May 17, 2026

রাজ্য জুড়ে অকাল বৃষ্টি, দুপুর থেকেই ভিজলো তিলোত্তমা!

Date:

Share post:

হাওয়া অফিসের (Weather Department)পূর্বাভাস আগেই ছিল, সেইমতোই বুধের সকাল থেকেই অকাল বৃষ্টিতে ভিজলো দক্ষিণবঙ্গ (South bengal weather)। দুপুর গড়াতেই মেঘলা আকাশ বদলে গেল বৃষ্টিস্নাত আবহাওয়ায়। কখনও হালকা কখনও মাঝারি বৃষ্টিতে যানজট বাড়ল কলকাতায় (Rain in Kolkata)। অনেকে আবার সোয়েটার-চাদর সামলে কী ভাবে বৃষ্টি থেকে মাথা বাঁচাবেন তাই বুঝে উঠতে পারলেন না। কেউ কেউ আবার আগে থেকেই ছাতা নিয়ে বেরনোয় খুব একটা সমস্যায় পড়লেন না। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় সারাদিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টির খবর মিলেছে।

শীতের দাপটে বৃষ্টির সারপ্রাইজ দ্রুত পারদ পতন ঘটাবে বলেই মত আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)। সকালে চরম ঠান্ডা হাওয়া আর পাল্লা দিয়ে ঘন কুয়াশা। বেলা বাড়তেই বৃষ্টিতে আরও জবুথবু দক্ষিণবঙ্গ। রাতে ঠাণ্ডা আরও বাড়বে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা মঙ্গলবারের চেয়ে দুই ডিগ্রি বেশি। তবে আজ সারাদিনই আকাশ মেঘলা ছিল, সেক্ষেত্রে মেঘ কাটলেই তাপমাত্রার পারদ আবার নামতে শুরু করবে। হাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড থেকে থেকে ঠান্ডা বাতাস বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ছে। সেই কারণে দক্ষিণে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দার্জিলিং এবং কালিম্পঙের পাহাড়ি এলাকায় আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে।


Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...