Friday, April 3, 2026

পদ্ম সম্মানের ঘোষণাতেও কি লোকসভা ভোটের সমীকরণ!

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের তরফে পদ্ম পুরস্কার ২০২৪ এর তালিকা প্রকাশ করা হল। এবছর ৩৫ জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। লোকসভা নির্বাচনের আগে আদিবাসী সমাজের প্রতিনিধিদের পদ্ম সম্মান আলাদা নজর কেড়েছে। দেশের প্রথম মহিলা মাহুত হিসাবে পদ্মশ্রী পাচ্ছেন অসমের ৬৭ বছরের পার্বতী বড়ুয়া। প্রাণী কল্যাণে সামাজিক কাজের স্বীকৃতি হিসাবে তাঁকে পদ্ম সম্মানে ভূ্ষিত করা হয়েছে তাঁকে। আদিবাসী কল্যাণকর্মী যোগেশ্বর যাদবকেও এ বছর পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে কি বাংলার গুণী শিল্পীদের পদ্মশ্রী দেওয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হল, পুরস্কারের তালিকা প্রকাশ্যে আসার পর অনেকেই এই নিয়ে আলোচনা শুরু করেছেন। এবছর বাংলা থেকে চারজন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। তালিকায় রয়েছেন বিখ্যাত ভাস্কর সনাতন রুদ্র পাল, আদিবাসী পরিবেশকর্মী দুখু মাজি, ছৌ মুখোশ শিল্পী নেপাল চন্দ্র সূত্রধর এবং বিখ্যাত লোকসংগীত শিল্পী রতন কাহার।

এক নজরে দেখে নেওয়া যাক ২০২৪ এর পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা:

বাংলা থেকে যারা পদ্মশ্রী পেলেন

  • মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল
  • পুরুলিয়ার ‘গাছ দাদু’ দুখু মাজি
  • লোকশিল্পী রতন কাহার
  • ছৌ মুখোশ শিল্পী নেপাল সূত্রধর

অন্যান্য রাজ্য থেকে যারা এ বছর পদ্মশ্রী সম্মান পেয়েছেন:

  • পার্বতী বড়ুয়া – ভারতের প্রথম মহিলা মাহুত
  • যোগেশ্বর যাদব – আদিবাসী কল্যাণ কর্মী
  • ছামি মুর্মু – আদিবাসী পরিবেশবিদ
  • গুরবিন্দর সিং – সমাজকর্মী
  • সত্যনারায়ণ বেলেরি – কৃষক
  • কে চেল্লম্মাল – বর্ষীয়ান মহিলা অর্গানিক ফার্মার
  • সংগথানকিমা – মিজোরামের সমাজকর্মী
  • হেমচাঁদ মাঞ্জি – স্বাস্থ্যকর্মী
  • ইয়াংউন জামহ লেগো – ভেষজ ওষুধ বিশেষজ্ঞ
  • সোমান্না – মাইসুরুর আদিবাসী সমাজকর্মী
  • সর্বেশ্বর বসুমাতারি – আদিবাসী কৃষক
  • প্রেমা ধনরাজ- প্লাস্টিক সার্জন
  • উদয় বিশ্বনাথ দেশপান্ডে – কোচ
  • ইয়াজিদ মানেক্ষা ইতালিয়া – মাইক্রোবায়োলজিস্ট
  • শান্তিদেবী পাশওয়ান ও শিবম পাশওয়ান – পটচিত্র শিল্পী
  • অশোক কুমার বিশ্বাস- চিত্রশিল্পী
  • বালাকৃষ্ণান সদানাম পুঠিয়া ভিটিল – কথাকলি নৃত্যশিল্পী
  • উমা মহেশ্বরী ডি – সংস্কৃত কবি
  • গোপীনাথ সোয়েন – ভক্তিগীতি গায়ক
  • স্মৃতি রেখা চকমা -সেলাই শিল্পী
  • ওম প্রকাশ শর্মা – নাট্য অভিনেতা
  • নারায়নন ই পি – লোকনৃত্যশিল্পী
  • ভগবত পাধান – লোকনৃত্যশিল্পী
  • বদ্রপ্পন এম – বর্ষীয়ান নৃত্যশিল্পী
  • জর্দান লেপচা – হস্তশিল্পী
  • মাচিহান সাসা – ক্রাফট ও কবিতা
  • গদ্দাম সম্মাইয়া – নাট্য অভিনেতা
  • জানকীলাল -বহুরূপী শিল্পী
  • দাসারী কোন্দপ্পা – বীণা বাদক
  • বাবুরাম যাদব – ক্রাফট ম্যান

প্রাথমিক ভাবে ৩৫ জনের তালিকা প্রকাশ করা হলেও মোট ১১০ জনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে।


Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...