চাঞ্চল্যকর ঘটনা মুম্বইয়ে! রোহিতের বাড়ির বাইরে ৫ রাউন্ড চলল গুলি

চাঞ্চল্যকর ঘটনা মুম্বইয়ের জুহুতে (Juhu in Mumbai)। পরিচালক ও প্রযোজক রোহিত শেট্টির (Film director Rohit Shetty) বাড়ির বাইরে গুলি চালানোর অভিযোগ। শনিবার গভীর রাতে গুলি চালানোর ঘটনাটি ঘটে। অভিযোগ, দুষ্কৃতীরা পাঁচ রাউন্ড গুলি চালায়। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। কী কারণে হামলা? তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার নেপথ্যে বিষ্ণোই গ্যাংয়ের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
Sponsored

সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। রোহিতের বাড়ির ব্যালকনি থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক ছড়িয়েছে মুম্বাইয়ে। তবে গুলিকাণ্ডের সময় পরিচালক বাড়িতে ছিলেন কি না, তা এখনও জানা যায়নি। আরও পড়ুন: আধুনিক চিকিৎসাতে দিশা নেই! আয়ুর্বেদে জোর: নয়া বাজেটে কীসে ছাড়
Sponsored

এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কেউ। গুলি চালানোর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় জুহু পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। বিষয়টিকে কেন্দ্র করে উচ্চপর্যায়ের বৈঠক করছেন মুম্বই পুলিশের পদস্থ কর্তারা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি পরিচালক রোহিত। অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। রোহিত জুহুতে যে বহুতলে থাকেন, সেই এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। তাঁর নিরাপত্তাও বাড়ানো হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
8h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
8h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
9h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
9h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
10h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
11h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
12h ago
